admin
প্রকাশিত: 5:23 PM, January 12, 2021
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে নগরীর পুরাতন হকার্স মাকের্টে সিসিকের ভাড়াটিয়া ব্যবসায়ীরা কোন যৌক্তিক কারণ ছাড়া দোকান ভাড়া আদায় করছিলেন না। এতে সিলেট সিটি করপোরেশন আয় থেকে বঞ্চিত ছিলো। বকেয়া ভাড়া আদায়ে সিসিকের ভ্রাম্যমান আদালত অভিযানে নামে। আদায় করা হয় বকেয়া ভাড়া।
এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে একই মাকের্টে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
আজ সকাল সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন নগরীর পুরাতন হকার মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযানে বকেয়া ভাড়া আদায় করা হয় ২ লাখ ৮৯ হাজার ৬’শ ৯৫ টাকা। এসময় অনেক ভাড়াটিয়া ব্যবসায়ী দোকান খোলা রেখে পালিয়ে যান। তাদেরকে অনতি বিলম্বে ভাড়া পরিশোধের আহবান জানান সিসিকের রাজস্ব কর্মকর্তা।
ভ্রাম্যমান আদালতের অভিযানে হকার্স মাকের্টে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। জরিমানার ৫ হাজার টাকা আদায় করা হয় অভিযুক্তদের কাছ থেকে।
প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া ভাড়া আদায়, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ