editor

প্রকাশিত: 5:40 PM, January 13, 2021

ট্রাম্পকে সরাতে রাজি নন ভাইস প্রেসিডেন্ট পেন্স

ট্রাম্পকে সরাতে রাজি নন ভাইস প্রেসিডেন্ট পেন্স

8

অনলাইন ডেস্ক:

1

ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাবেন না বলে এক চিঠিতে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করে পেন্স যদি ট্রাম্পকে সরিয়ে দিতেন তাহলে ট্রাম্পকে অভিশংসনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটির দরকার ছিল না।

5

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্পিকার ন্যান্সি পেলোসিকে এক চিঠিতে জানিয়েছেন, তিনি সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করে ট্রাম্পকে অপসারণ করবেন না। যুক্তরাষ্ট্রের স্বার্থে এমন পদক্ষেপ ভালো হবে না বলে পেন্স জানিয়েছেন। খবর গার্ডিয়ানের পেন্সের এমন চিঠির ফলে ক্যাপিটল হিলে হামলায় মদদ দেওয়ায় ট্রাম্পের শাস্তি নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের হাতে অভিশংসন ছাড়া আর কোনো পথ নেই।

7

এ দিকে ট্রাম্পকে অভিশংসনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এখন ভোটাভুটির প্রস্তুতি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ভোট শুরু হতে পারে। ট্রাম্পের দল রিপাবলিকানের তিন সদস্যও অভিশংসনের দাবি তুলেছেন। তারা জানিয়েছেন, ভোটাভুটিতে অভিশংসনের পক্ষে সায় দেবেন তারা।কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পকে অসপারণের প্রস্তাব উত্থাপন করবেন।

7

এই প্রস্তাব পাস হলে সেটি ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছে পাঠানো হবে। এই প্রস্তাবে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করে প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসারণ করতে বলা হবে পেন্সকে।ক্যাপিটল হিলে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার বিষয়ে ভাইস প্রেসিডেন্ট পেন্স এর বিরুদ্ধে অবস্থা নিয়েছিলেন এবং হামলার নিন্দা জানিয়েছিলেন। বিধ্বংসী ট্রাম্পের বিপরীতে নায়কোচিত ভূমিকায় দেখা যায় পেন্সকে।

এ থেকে ধারণা করা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর মাধ্যমে পেন্স হয়তো ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণে ভূমিকা রাখবেন। তবে ক্যাপিটল হিলে হামলার পর স্থানীয় সময় গত সোমবার ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতে পেন্স সুর বদলে ফেলেছেন। ২০ জানুয়ারি পর্যন্ত মেয়াদ শেষের দিনগুলোতে দু’জন একসঙ্গে কাজ করার বিষয়ে মতৈক্য হয়েছে তাদের মধ্যে।

এ বিষয়ে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেছেন, রিপাবলিকান সরকারের গত চার বছরের প্রশাসনিক কার্যাবলি ও সাফল্য নিয়ে তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। ক্ষমতার বাকি দিনগুলো দেশের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তারা।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

6 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

1 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

1 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

8 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

1 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 8 এই

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

7 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

1 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা

1
7