admin
প্রকাশিত: 5:31 PM, January 13, 2021
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমায় মসজিদের সামনে সিএনজি অটোরিকশা রেখে নামাজ পড়তে ঢুকেছিলেন চালক। কিন্তু নামাজ শেষে আর গাড়িটি পাননি। ঘটনাটি গত বছরের ১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলার বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে ঘটে।
ঘটনার ২৪ দিন পর অবশেষে গতকাল মঙ্গলবার সেই গাড়ি চুরির মামলার দুই আসামিকে করতে সক্ষম হয়েছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। এছাড়াও উদ্ধার করা হয় গাড়িটি।
পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর সিএনজি অটোরিকশা চালক দুলাল মিয়া (৪০) দক্ষিণ সুরমা থানাধীন বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে তার গাড়িটি রেখে জোহরের নামাজ পড়তে মসজিদে ঢুকেন। গাড়িটি নাম্বার প্লেটবিহীন ছিলো। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দুলাল আর গাড়িটি পাননি।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় গাড়ির মালিক মো. শরীফ আলীর (৩০) দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা (নং-০৯) রুজু হয়।
ঘটনার ২৪ দিন পর অবশেষে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন ৮নং কান্দিরগাঁও ইউনিয়নের জাঙ্গাইল পয়েন্টের পাশের আলীম পেইন্টিং ওয়ার্কশপ থেকে সেই সিএনজি অটোরিকশা গাড়িটি উদ্ধার করে পুলিশ।
এসময় রুমন আহমদ (২০) নামের একজনকে আটক করা হয়। রুমন দক্ষিণ সুরমা উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মো. সালিক আহমদের ছেলে।
রুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আলীম পেইন্টিং ওয়ার্কশপের মালিক মো. আমির হোসেন (২২) ওই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশকে জানায়।
রুমনের দেয়া সেই তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে আমির হোসনকেও গ্রেফতার করে পুলিশ। আমির সিলেটের জালালাবাদ থানার পশ্চিম জাঙ্গাইল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
আটক রুমন ও আমিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের