editor
প্রকাশিত: 1:52 PM, January 14, 2021
অনলাইন ডেস্ক
বিদায়ের মাত্র এক সপ্তাহ আগেও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের বিপ্লবী নেতা ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী একটি সংস্থাকেও টার্গেট করা হয়েছে। বুধবার ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে আনাদোলু এজেন্সি জানিয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠান দুটি হলো- ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা (ইআইকেও) এবং অন্যটি হচ্ছে আস্তান কুদস রাজাভি। এই সংস্থাটি ইমাম রেজার (আ.) মাজার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। ফাউন্ডেশন দুটির নেতা এবং তাদের সহযোগীরা নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এ ছাড়া তাদের সম্পদ জব্দ করা হবে এবং যারা এসব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন প্রশাসন। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। সঙ্গে তেহরানের ওপর আগের সব ধরনের নিষেধাজ্ঞা বহাল করেন।গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে একপাক্ষিকভাবে বেরিয়ে যাওয়ার পর গত চার বছরে নজিরবিহীন ১৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
S/H(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট