editor
প্রকাশিত: 3:32 PM, January 14, 2021
নিজস্ব প্রতিবেদক
চৌহাট্রা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রিকশা চলাচলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।আজ ( ১৪ জানুয়ারী) সিলেটের বিভিন্ন মার্কেটের সামনের ব্যানার নিয়ে মাববন্ধনে অংশগ্রহন করেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মধুবন মাকের্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, ব্লু ওয়ার্টার শপিং সিটির সাধারণ সম্পদাক মো: আলতাফ হোসেন, মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সাজুওয়ান আহমদ, রাজা ম্যানশনের সভাপতি মাসুদ হোসেন খান, সিলেট প্রেসমালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাসুক, লতিফ সেন্টার মার্কেটের সভাপতি সুজিত চৌধুরী, সাধারণ সম্পাদক মো: কাপ্তান মিয়া, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো: রুপন খান, বধুবন মাকের্ট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, বøু ওয়াটার শপিং সিটির সহ-সভাপতি জুয়েল তালুকদার, রুপু মিয়া, আল মারজান মার্কেটের সভাপতি মো: আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লোকমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন-কামরুল ইসলাম, সাবুল মিয়া, তুরুন মিয়া, মো: সরফরাজ, আবু বক্কর টিটু, মো: ফরহাদ আহমদ, বেলাল আহমদ, সুজন আহমদ, রাসেল আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন-চৌহাট্রা থেকে কোর্ট পর্যন্ত রিকসা চলাচল বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসায়ীর ক্ষতির সম্মুখিন হচ্ছেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে চৌহাট্রা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রিকসা চলাচল করতে না দিলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে। মানবন্ধনের একাত্মতা প্রকাশ করেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
S/H(Ripa-5)
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও