admin

প্রকাশিত: 4:59 PM, January 16, 2021

বৃটেনে কোভিডে এক দিনে মারা গেলেন দুই ভাই, শোকাহত বাংলাদেশি কমিউনিটি

বৃটেনে কোভিডে এক দিনে মারা গেলেন দুই ভাই,  শোকাহত বাংলাদেশি কমিউনিটি

অনলাইন ডেস্ক:

বৃটেনে প্রায় প্রতিদিন সহস্রাধিক মানুষ কোভিডে মারা যাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশি মানুষের সংখ্যা অনুপাতে কম নয়। গত কয়েক মাসে কমিউনিটির অনেক উল্লেখযোগ্য মানুষ পরপারে পাড়ি জমিয়েছেন। কোভিডে-১৯ তথা করোনাভাইরাসে গতকাল শুক্রবার প্রাণ হারিয়েছেন কমিউনিটির পরিচিত মুখ সমাজসেবী   আকদ্দস আলী ও তার ছোটভাই আওয়ামী লীগ নেতা আবুল লেইছ মিয়া।

১৫ জানুয়ারি শুক্রবার সকালে বড় ভাই আকদ্দস আলী রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।  তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। একই দিন বিকেলে নিজ বাসায় মারা গেলেন ছোটভাই আবুল লেইছ মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।তিনি ৩ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।মরহুমদের দেশের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামে। তাদের পিতা মরহুম মখলিস মিয়া ছিলেন এলাকার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব ও শ্রীরামশী ইউনিয়নের চেয়ারম্যান।

আবুল লেইছ মিয়া ছিলেন প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম তরুণ সংগঠক। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ও লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।একই দিনে দুই ভাইয়ের মৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তাদের মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অন্যান্য কমিউনিটি নেতৃবুন্দ।

যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ এক বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের একজন তরুণ সংগঠক হিসেবে প্রবাসে আবুল লেইছ মিয়া অসামান্য অবদান রেখেছেন এবং ৭৫ পরবর্তী জাতীয় দুঃসময়ে প্রবাসে আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক হিসেবে কাজ করে গেছেন। তিনি একজন স্পষ্টবাদি মানুষ হিসেব কমিউনিটিতে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে যে শূন্যতার সৃষ্টি হলো তা কখনো পুরণ হবার নয়।যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হরমুজ আলী, এসেক্স শাখা আওয়ামী লীগ সভাপতি কয়েস চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ নাজিমুদ্দিন, বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার নাজির আহমদ, সলিসিটর আবুল কালাম চৌধুরী প্রমুখ গভীর শোক প্রকাশ করে বলেন, একই দিনে দুই ভায়ের মুত্যুতে আমরা শোকাহত। আল্লাহ তায়ালা যেন তাদের পরিবারের সবাইকে ধৈর্য ধরার ক্ষমতা দেন এবং মরহুমদের জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট