editor
প্রকাশিত: 10:27 PM, January 17, 2021
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে সিলেটের স্বজনদের। প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। সকাল হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর। স্বজন হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন দেশে থাকা স্বজনরা। যুক্তরাজ্যে বসবাসকারী স্বজনদের নিয়ে অতীতে এতো দুশ্চিন্তায় পড়তে হয়নি দেশের স্বজনদের। করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে কাবু গোটা যুক্তরাজ্য। পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনার শুরুতেও এমন কঠিন অবস্থায় পড়তে হয়নি যুক্তরাজ্যে থাকা প্রবাসীদের। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে যুক্তরাজ্যজুড়ে সিলেটিরাও আক্রান্ত হচ্ছে।
যুক্তরাজ্যে এখন সিলেটিদের ঘরে ঘরে করোনার প্রকোপ। দেশের স্বজনরা জানিয়েছেন- গত বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে করোনার শুরুতে যুক্তরাজ্যে যারা মৃত্যু বরণ করেছিলেন তারা অনেকেই ছিলেন বৃদ্ধ। কিন্তু এখন মৃতদের তালিকায় যুক্ত হচ্ছে যুবকরা। করোনা নতুন স্ট্রেইনে সবারই অবস্থা ঝুঁকিপূর্ণ। দেশে আসতে চাইছেন অনেক প্রবাসী। কোয়ারেন্টিনের ভয়ে আসতে চাইছেন না। আবার করোনা পজেটিভ হলেও তাদের আসতে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যুক্তরাজ্যে থেকেই প্রবাসীদের করোনার সঙ্গে তীব্র লড়াই করছেন।
যুক্তরাজ্য থেকে সম্প্রতি দেশে এসেছেন ফখরুল ইসলাম নামের এক লন্ডন প্রবাসী। তিনি জানিয়েছেন- লন্ডন, মানচেষ্টার, বার্মিংহাম, লুটন সহ সব এলাকায় বসবাসকারী প্রবাসীরাও ঘরে ঘরে করোনায় আক্রান্ত হচ্ছেন। যাদের শ্বাসকষ্ট তীব্র হচ্ছে তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। আবার অনেকেই বাসায় আইসোলেশনে থেকে সুস্থ হচ্ছেন। তিনি জানান- এই অবস্থা আরো কিছু দিন চললে হাসপাতালগুলোতে জায়গা হবে না। দেশে আসা রোকেয়া বেগম নামের আরেক লন্ডন প্রবাসী মহিলা জানিয়েছেন- অনেকেই এই অবস্থায় দেশে আসতে চাইছেন। কিন্তু কোয়ারেন্টিনের ভয়ে আসতে পারছেন না। আবার করোনা পজেটিভ হয়ে যাওয়ায় ইচ্ছে থাকা সত্বেও কেউ বৃটেনের বাইরে বের হতে পারছেন না। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে কত সিলেটি মারা গেছেন- এর কোনো সুনির্দ্দিষ্ট পরিসংখ্যান এখনো মিলেনি।
তবে প্রবাসীরা জানিয়েছেন- ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকশ’ প্রবাসী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। করোনা দ্বিতীয় স্ট্রেইনে এখন প্রতিদিনই অনেকের মৃত্যু হচ্ছে। তাদেরও সঠিক কোনো পরিসংখ্যান মিলছে না। এদিকে- করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের আপন দুইভাই। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে করোনায় তাদের মৃত্যু হয়েছে। তাদের একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু লেইস মিয়া ও অন্যজন যুক্তরাজ্যর কমিউনিটি নেতা আকদ্দুস আলী। স্বজনেরা জানান, লন্ডন শহরে বসবাসকারী আবু লেইস মিয়া গত শুক্রবার সকালে করোনায় মারা যান। এরপর সন্ধ্যায় ছোট ভাই আকদ্দুস আলীও করোনায় মারা যান। এ দুই ভাইয়ের স্বজন জগন্নাথপুরের মীরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন- তারা দুই ভাই যুক্তরাজ্য ও বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় পরিচিত ছিলেন। ১০ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হওয়ায় আত্মীয়স্বজন, পরিবার-পরিবজন সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক জানিয়েছেন- রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাদের ভূমিকা উল্লেখযোগ্য থাকায় তাঁদের মৃত্যুতে সবাই শোকাহত।
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের এমন দু:সময় নিয়ে দেশের স্বজনদের উদ্বেগ, উৎকন্ঠার অন্ত নেই। প্রবাসীদের সুস্থতা কামনা করে চলছে দোয়া মাহফিল। গত শুক্রবারের জুম্মাতে সিলেটের সব মসজিদের করোনা আক্রান্ত প্রবাসী ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। গত সপ্তাহে সিলেটের কাজিরবাজার মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। করোনা আক্রান্ত যুক্তরাজ্য প্রবাসীদের সুস্থতা কামনা করে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুছার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
ওসমানীনগর প্রতিনিধি জানান, যুক্তরাজ্যে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী দুই ভাইসহ ৩ জন। গত শনিবার দেশটির রাজধানী লন্ডন ও সোয়ানসির দু’টি হাসপাতালে তারা তারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । জানা গেছে, শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাজ্যের সোয়ানসি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুক্তরাজ্যে বসবাসরত ব্যবসায়ী উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের বদরুল ইসলাম (৪৩)। পরে দুপুর ১২টার দিকে মারা যান তার বড়ভাই কবির আহমদ (৬০)। একই দিন ভোর সাড়ে ৬টায় লন্ডনের একটি হাসপাতালে মারা যান উমরপুর ইউনিয়নের হামতনপুর গ্রামের যুক্তরাজ্যে বসবাসরত চিকন মিয়া।
করোনায় মারা যাওয়া বদরুল ইসলামের ছোট ভাই দেশে অবস্তানরত সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ দিন আগে বদরুল ইসলাম ও এক সপ্তাহ আগে কবির আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সপরিবারের লন্ডনে অবস্থান করা বদরুল ইসলাম ২ ছেলে ও ২ মেয়ে এবং কবির আহমদ ৪ মেয়ে ও ১ ছেলের জনক। আজ সোমবার লন্ডনে তাদের জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে ওসমানীনগর উপজেলার বরুঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি মো. সাইফুল ইসলাম এর রড় ভাই মো. কবির উদ্দিন ও মেজ ভাই মো. বদরুল ইসলাম লন্ডন প্রবাসী গত ১৬ জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু বরন করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহার দুই ভাইয়ে মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ওসমানীনগর উপজেলার বরুঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. সাইফুল ইসলামের দুই ভাই রড় মো. কবির উদ্দিন ও মেজ ভাই মো. বদরুল ইসলামের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এছাড়া এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেছেন।
তাদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ সহ দলের নেতৃবৃন্দ। রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মো. সাইফুল ইসলামের দুই ভাইয়ে লন্ডন প্রবাসী হিসাবে বড় ভালো মানুষ ছিলেন। তিনি আর্ত মানবতার কল্যাণে ও সমাজের অসহায় মানুষের জন্য কাজ করেছেন। মো. কবির উদ্দিন ও মো. বদরুল ইসলামের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এছাড়া মৃতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানান।
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
4 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
6 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ