editor
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
জেলা আ্ওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব পাঠানো হয়েছে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রে। তবে ১০ সেপ্টেম্বর জেলা সভাপতি মো: লুৎফুর রহমান এডভোকেট ্ও সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষর করেন প্রস্তাবিত কমিটির তালিকায়। কিন্তু তালিকায় অন্য অনেকদের মধ্যে এডভোকেট আব্বাস উদ্দিন ্ও মো: মজির উদ্দিন নিয়ে দেখা দিয়েছে বির্তক। একই সাথে চলছে চাপা অসন্তোষ। একাধিক নেতাকর্মী বলছেন, প্রস্তাবিত কমিটির সৌন্দর্য, ভারসাম্য ও গ্রহনযোগ্যতাকে প্রশ্নবিব্ধ করেছে এ ২জনের নাম। এমনকি আব্বাস উদ্দিনের কারনে জেলা সভাপতি নিজেও স্বাক্ষরে আপত্তি জানিয়েছিলেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
দলীয় সূত্র জানায়, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে একাধিক দূর্ণীতির রিপোর্ট প্রকাশ হওয়ায় বিব্রত হয়েছিলেন তারা। এছাড়া দলের রাজনীতির চেয়ে তদবির বাজিতে পরিচিতি পেয়েছেন এডভোকেট আব্বাস। সুবিধাভোগীদের একজন প্রতিনিধি তিনি। দলীয় সুবিধা নিয়ে নিজের আখের গুছিয়েছেন আব্বাস। কোনদিন মাঠ রাজনীতির তাপ সইতে হয়নি তার। রাজনীতির নাম ভাঙ্গিয়ে বিশেষ নেতাদের আনুকুল্যে প্রস্তাবিত কমিটিতে আব্বাসের নাম অর্ন্তভূক্তিতে চাপা ক্ষোভ এখন সর্বত্র। এদিকে, মো: মজির উদ্দিন উপদপ্তর সম্পাদক পদে প্রস্তাবিত কমিটিতে অর্ন্তভূক্ত হয়েছেন। ভোলাগঞ্জ পাথর কোয়ারীর ব্যবসায়িক সূত্রেই তার নেতা হওয়ার সৌভাগ্যপূর্ণ হচ্ছে বলে অনেকের ধারনা। কোনদিন পদপদবী ছিল না মজির উদ্দিনের। রাজনীতির মাঠে কোন দেখা মিলেনি তার। কিন্তু কথিত সাবেক ছাত্রলীগ নেতার পরিচয় দিয়ে সে প্রস্তাবিত কমিটির উপ-দপ্তর সম্পাদক হ্ওয়ার দৌড়ে নেমেছেন। দলে যোগ্য নেতাদের অভাবে না বিশেষ কোন কারনে তাকে পদবী দেয়ার পাঁয়তারা হচ্ছে সেই প্রশ্নের উত্তর চায় নেতাকর্মীরা। নামপ্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতা বলেন, প্রস্তাবিত কমিটি যে বিশেষ মিশনে একান্ত মাইম্যানদের নিয়ে পাঠানো হয়েছে সেই রহস্য উদঘাটন জরুরী। অন্যথায় কমিটিকে কেন্দ্র করে বিস্ফোরন ঘটবে সিলেটে। সেটা কারো জন্য মঙ্গলজনক হবে না।
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
5 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬