admin

প্রকাশিত: 1:17 PM, January 20, 2021

উইঘুরদের ও মুসলমানের ওপর গণহত্যা চালাচ্ছে চীন: যুক্তরাষ্ট্র

উইঘুরদের ও মুসলমানের ওপর গণহত্যা চালাচ্ছে চীন: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:

উইঘুর ও অন্যান্য মুসলমানের ওপর নিপীড়ন চালানোর সময় গণহত্যা চালাচ্ছে চীন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন মন্তব্য করেছেন।দায়িত্ব পালনের শেষ সময়টাতে এসে নাটকীয়ভাবে বেইজিংয়ের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছেন তিনি।তার এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেন।

বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে এমন তথ্য পাওয়া গেছে।এক বিবৃতিতে পম্পেও বলেন, আমি মনে করি, এখনো গণহত্যা চলছে। উইঘুরদের ধ্বংস করতে চীনা দলীয় রাষ্ট্রের পরিকল্পিত চেষ্টা আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু আমরা নীরব থাকব না। তিনি বলেন, যদি গণহত্যায় নিজ দেশের লোকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে চীনা কমিউনিস্ট পার্টি সায় দেয়, তবে অদূর ভবিষ্যতে মুক্ত বিশ্বকে কী করতে উৎসাহিত করা হবে; তা ভেবে দেখুন।পম্পেও তার মেয়াদের পুরোটা সময় বেইজিংয়ের সমালোচনা করে আসছেন। তবে এর আগে তিনি গণহত্যা নিয়ে সরাসরি কোনো আলোচনা করেননি।

তিনি বলেন, উইঘুরদের বিরুদ্ধে চীনাদের নিপীড়নে নাৎসি জার্মানির নীতিগুলোকেই স্মরণ করিয়ে দেয়। এ ঘটনায় আদালতসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, চীনের ওপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে।মানবাধিকার সংস্থাগুলো মনে করে, পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে বিভিন্ন ক্যাম্পে অন্তত ১০ লাখ উইঘুর ও তুর্কিভাষী মুসলমানকে আটকে রাখা হয়েছে।ইসলামি প্রথার বিলোপ ঘটিয়ে সংখ্যালঘু হান সংস্কৃতির সঙ্গে উইঘুরদের জোর করে একীভূত করতে চাচ্ছে চীন।

যে কারণে সংখ্যালঘু মুসলমানদের শূকরের মাংস ও অ্যালকোহল খেতে বাধ্য করা হচ্ছে, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।তবে কারাগারগুলোকে বৃত্তিমূলক প্রশিক্ষণ আখ্যায়িত করে চীনে দাবি, তারা ভুল কিছু করছে না।বিদায়ী প্রশাসনের সঙ্গে অনেক বিষয়ে অমিল থাকলেও মানবাধিকার ইস্যুতে চীনের ওপর চাপ বাড়াতে একমত হতে দেখা গেছে বাইডেনকে।

গত বছরের নির্বাচনী প্রচারে উইঘুরদের বিরুদ্ধে চীন গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।ওয়াশিংটনভিত্তিক উইঘুর মানবাধিকার প্রকল্পের নির্বাহী পরিচালক ওমার কানাতের প্রত্যাশা, উইঘুরদের ওপর চীনা নিপীড়নকে ‘গণহত্যা’ আখ্যায়িত করায় আগামী বছর বেইজিং শীতকালীন অলিম্পিক বয়কটসহ দেশটির ওপর নতুন করে চাপ বাড়বে।এক বিবৃতিতে তিনি বলেন, এর প্রভাব অনেক বেশি। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে এমন একটি দেশের সঙ্গে সচরাচর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কথা ভাবা যায় না।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট