editor
প্রকাশিত: 5:52 PM, September 18, 2020
‘মেয়েটা একা হয়ে গেল।’ অপু বিশ্বাস ও তাঁর মায়ের ছবি পোস্ট করে লিখলেন চিত্রনায়ক ওমর সানী। ওমর সানীর এই বাক্যে হয়তো কিছুটা আফসোস আর হাহাকার মিশে ছিল। কেননা এই অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রকে দাপিয়ে বেরিয়েছেন। সেই তিনি এখন একদম একা। মাথার ওপর শেষ ছাদ, মা; সেই ছাদটাও চলে গেল। স্বাভাবিকভাবেই দেশের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ওমর সানী এমন মন্তব্য করতেই পারেন- দাবি নেটিজেনদের।
শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক সংখ্যক সুপারহিট করেছেন অপু বিশ্বাস। অন্ধকারযুগ পরবর্তী দীর্ঘ সময় দেশীয় চলচ্চিত্রে শাকিবের সঙ্গে অপুর একচ্ছত্র আধিপত্য ছিল। সেই আধিপত্যে ভাটা পড়ে শাকিবের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কে জড়িয়ে। প্রণয় থেকে পরিণয় আর গোপনে মা হওয়া, এসব অপুকে দূরে সরিয়ে দিল। যে শাকিবের জন্য অপুর এতো ত্যাগ সেই শাকিবও অপুকে ছেড়ে গেলেন।
এতোদিন ছিলেন মায়ের ছায়াতলে। সেই ছায়া চলে গিয়ে সেখানেও পৌঁছে গেল গ্রীষ্মের রোদ। একা ঠাঁইয় দাঁড়িয়ে অপু বিশ্বাস। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এই তথ্য অপু বিশ্বাসের সহকারী সজল এটি নিশ্চিত করেছেন। সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অপু বিশ্বাসের মায়ের এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ চলচ্চিত্র সংশ্লিষ্টরা, তবে নেটিজেনদের হৃদয় স্পর্শ করেছে ওমর সানীর শোকগাঁথার সর্বশেষ বাক্য। “গতকাল রাতে 1:37 মিনিটে , ঢাকার ল্যাবএইড হাসপাতালে আমাদের দেশের স্বনামধন্য চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসের মা পরলোকগমন করেন । আপনারা সবাই তার আত্মার শান্তি কামনায় আশীর্বাদ করবেন।
4 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
3 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
1 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
6 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
2 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’