editor
প্রকাশিত: 4:08 PM, January 22, 2021
নিজস্ব প্রতিবেদক
নানা বয়সের হাজারও মানুষের অংশগ্রহণে সিলেটে সম্পন্ন হয়েছে হাফ ম্যারাথন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এই হাফ ম্যারাথনের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) ও সিলেট রানার্স কমিউনিটি।
‘র্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন-২০২১’ নামে এই প্রতিযোগিতা নগরের কিনব্রিজ এলাকা থেকে শুরু হয়ে লাক্কাতুরা এলাকার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে এম আব্দুল মোমেন।
প্রতিযোগিতার শুরুতে অংশ নেয়া সকল প্রতিযোগিকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শপথ পাঠ করান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। এসময় খেলাধুলা ও শরীর চর্চায় উদ্বুদ্ধ হয়ে শরীর ও মনকে সুস্থ রেখে উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, সিলেটের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। সেটিকে অধিক গুরুত্ব দিয়ে মাদকবিরোধী এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী মনোভাব তৈরি হয়।
হাফ ম্যারাথনে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুছা শরিফুল ইসলামসহ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের