editor
প্রকাশিত: 4:45 PM, January 28, 2021
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে দক্ষিণ চীন সাগরে যে সমুদ্রসীমা চীন নিজের বলে দাবি করে আসছে, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। চীনের চাপের মুখে থাকা দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্ল্যাংকিন।বুধবার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী টোডোরো লোকসিনের সঙ্গে এক ফোনালাপে তিনি এমন দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মিত্র দেশের মধ্যে দীর্ঘ-সময়ের প্রতিরক্ষা চুক্তির প্রতি গুরুত্ব দিয়েছেন অ্যান্থনি ব্লিংকেন। দক্ষিণ চীন সাগরে ম্যানিলা যদি কোনো হামলার মুখোমুখি হয়, তবে সেই চুক্তির পূর্ণ-প্রয়োগের আশ্বাস দিয়েছেন তিনি।চীনের চাপের মুখে থাকা দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের নিরাপত্তার জন্য পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রতি জোর দিয়েছেন ব্লিংকেন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিলিপাইনের সশস্ত্র বাহিনী, নৌযান ও বিমান হামলার শিকার হলে জবাবে এই চুক্তির বাস্তবায়ন করা হবে।এর আগে বিদেশি নৌযানে প্রকাশ্যে গুলি করার অনুমোদন দিয়ে চীনে একটি আইন পাশের কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছেন টোডোরো লোকসিন। এই আইনকে তিনি যুদ্ধের হুমকি হিসেবে আখ্যায়িত করেন।চীনের দাবি করা সমুদ্রসীমার মধ্যে কোনো দেশ স্থাপনা নির্মাণ করলে তা ধ্বংস করে দেয়াসহ বিদেশি নৌযান থেকে আসা হুমকি মোকাবেলা বা বন্ধ করতে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উপকূলরক্ষীদের অনুমতি দিয়ে শুক্রবার একটি আইন পাশ করেছে চীন।জ্বালানি-সমৃদ্ধ পুরো দক্ষিণ চীন সাগর নিজের বলে দাবি করেছে চীন। ফিলিপাইন, ব্রুনেই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও তাইওয়ানেরও বাণিজ্য রুট রয়েছে এই সাগরে।
S/H(Ripa-5)
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট