editor
প্রকাশিত: 3:22 PM, February 9, 2021
সিলেট গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের বোরহান উদ্দিন সড়কে ইট ভাটা ও বিভিন্ন জায়গা ভরাটের জন্য ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে সড়ক দিয়ে পরিবহনের প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার সকালে বোরহান উদ্দিন সড়ক অবরোধ করে এ প্রতিবাদ করা হয়।
এসময় বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কওসর আহমদ অবরোধকারীদের সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে একদিনের সময় বেধে দেয়। সমধান না হলে তারা আবারো অবরোধ করবে বলে জানান তারা।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠি ইট ভাটা ও বিভিন্ন জায়গা ভরাটের জন্য মাটি ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বাঘা ইউনিয়নে বোরহান উদ্দিন সড়ক দিয়ে পরিবহন করে আসছিল। এতে রাস্তা ভেঙ্গে ও ধুলোবালিতে বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে করে এ ইউনিয়নের খালপার, তুরুকভাগ, নলুয়া কান্দিগ্রাম ও মুরাদপুর এলাকার মানুষ পড়েছেন দুর্ভোগে। এছাড়াও প্রতিনিয়ত এই সড়কে যানবাহন সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে।
মঙ্গলবার সকালে এলাকাবাসীর সাথে আলাপ কররে তারা জানান, আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই। আমরা এলাকাবাসীর স্বার্থে রাস্তা অবরোধ করেছি। একটি মহল অবৈধ ট্রলি ট্রাক্টর দিয়ে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে মাটি নিয়ে যাচ্ছে। এতে করে রাস্তার বেহাল অবস্থা। এতে করে পরিবেশেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বিভিন্ন সময় তাদের নিষেধ করা হলেও তারা তা মানেনি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ