editor
প্রকাশিত: 1:37 PM, February 10, 2021
অনলাইন ডেস্ক:
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে মসনদও দখল করতে মরিয়া বিজেপি। এ জন্য অবাঙালি তকমা ঘোচাতেও তৎপর গেরুয়া শিবির। খবর বেরিয়েছে, এ অঞ্চলের ভোটারদের মন জয় করার জন্য বাংলা শিখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম দৃষ্টিভঙ্গি।খবরে বলা হয়, মোদিকে বাংলা ভাষা শেখানোর জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে একজন ‘শিক্ষক’ নিয়োগ করা হয়েছে।
একদিকে যেমন ভাষাশিক্ষা চলছে, অন্যদিকে মোদি স্বয়ং রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছেন। সাজগোজে পরিপাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি-গোঁফ বরাবরই নিখুঁতভাবে ট্রিম করা থাকে।কিন্তু লকডাউনের সময়কালে দেখা যাচ্ছে, দেশটির প্রধানমন্ত্রীর দাড়ি ও গোঁফের দৈর্ঘ্যই বেড়েছে। মাথার পেছনের চুলও লম্বা হয়েছে।
অনেকেই বলছেন উনি রবীন্দ্রনাথকে কপি করতে চাইছেন।ভারতীয় সোশ্যাল মিডিয়াজুড়ে দাবি করা হচ্ছে, বাঙালির মন পেতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছেন প্রধানমন্ত্রী।
এমনকি রবীন্দ্রনাথ ও মোদীর ছবি পাশাপাশি বসিয়ে দাড়ির তারতম্যও বুঝিয়ে দেওয়া হয়েছে, যেখানে দু’জনের দাড়ি প্রায় একইরকম দেখাচ্ছে।বিধান সভার নির্বাচনের আগে এটি যে, বাঙালি আবেগকে কাজে লাগানোর গেরুয়া শিবিরের প্রয়াস তা অস্বীকার করার কোনো উপায় নেই। এদিকে ভারতের সংসদে তৃণমূল কংগ্রেসের এমপি সৌগত রায়ও সরাসরি এ দাবি করেন। তিনি বলেন, ‘বাংলাকে বোঝার চেষ্টা নেই। রবীন্দ্রনাথ সাজার চেষ্টায় বড় দাড়ি রাখছেন (ভারতের) প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি)।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ
২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ
জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট