editor

প্রকাশিত: 12:47 AM, February 12, 2021

সাংবাদিক আজিজের চেষ্টায় ৬৮ বছর পর শহিদমিনার পেলো বিদ্যালয়টি

সাংবাদিক আজিজের চেষ্টায় ৬৮ বছর পর শহিদমিনার পেলো বিদ্যালয়টি

ফাহাদ হোসাইন :

১৮৮৫ সালে প্রতিষ্ঠা হয়েছিলো গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে ২১ ফেব্রুয়ারিতে অস্থায়ী শহিদমিনার তৈরি করেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হত। কিন্তু এবার স্থায়ী একটি শহিদমিনার পেয়েছে স্কুলটি। এর আগে কলাগাছ, কাপড় ও বাঁশের কঞ্চি দিয়ে অস্থায়ী শহিদমিনার তৈরি করে জানানো হত শহীদদের প্রতি শ্রদ্ধা।

অবশ্য এতো বছর পর বিদ্যালয়টি শহিদমিনার পেলেও উপজেলার অধিকাংশ বিদ্যালয়েই এখনো নেই শহিদমিনার। যার ফলে বেশির ভাগ বিদ্যালয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান থেকে বঞ্চিত হয় শিক্ষার্থীরা। আর বিকল্প হিসেবে আয়োজন করা হয় আলোচনা সভা।

১৮৮৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ইতিমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় সুনাম অর্জন করেছে। এত বছর পর শহিদমিনার নির্মিত হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। আর অভিভাবক ও কমিটির সদস্যরা বলছেন, শহিদ মিনার নির্মিত হওয়ার কারণে ২১ শে ফেব্রুয়ারির তাৎপর্য সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন নতুন শহিদমিনার নির্মাণ দেখতে গেলে দেখা যায়, শহিদ মিনারটির পিলারগুলো সবুজ রংয়ের টাইলস বেষ্টিত ও মাঝখানে লাল রংয়ের বৃত্ত। সামনে শহীদদের সম্মান জানানোর জন্য বড় করে টাইলস দিয়ে জায়গা রাখা হয়েছে। শহিদ মিনারে উঠার সিঁড়ি গুলোও চুখে পড়ার মত।

প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘শহিদমিনারে এবার ফুল দিয়ে শহীদদের সম্মান জানানো যাবে। আমরা অনেক খুশি। আমাদের স্কুলে শহিদমিনার হয়েছে।’

প্রাক্তন শিক্ষার্থী জাবেদ আহমদ বলেন, আসলে এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে অনেক আনন্দ লাগছে শহিদমিনার দেখে। এখন থেকে ভাষার মাস সম্পর্কে আরও বাড়তি জ্ঞান অর্জন করতে পারবে শিক্ষার্থীরা।

অপরদিকে বিদ্যালয়ে একটি শহিদমিনার স্থাপনে অবদান রাখতে পেরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ও গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক আব্দুল আজিজ বলেন, উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে ছিলো প্রতিষ্ঠানটি। এই বিদ্যালয়ে আমিও পড়ালেখা করেছি। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করব বলে প্রতিজ্ঞা করি। আর এখন পর্যন্ত অনেক উন্নয়ন করেছি। সেই সাথে উপজেলার শ্রেষ্ঠ একটি বিদ্যালয়ের পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি নিজে গর্বিত আমার দায়িত্বে থাকা সময়ে শহিদমিনার করাতে পেরে। আমি চাই উপজেলার প্রতিটি বিদ্যালয়ে এরকম শহিদমিনার হোক। তাতে আমাদের আগামী প্রজন্ম ইতিহাস জানার মধ্যদিয়ে বেড়ে উঠবে।

তিনি বলেন, শহিদ মিনার নির্মাণ করার জন্য সরকার থেকে ৪০ হাজার টাকা বরাদ্দ আসে। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। বাকি টাকা গুলো আমি আমার বন্ধু-বান্ধবদের কাছ থেকে সংগ্রহ করেছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ