editor

প্রকাশিত: 2:50 PM, February 14, 2021

করোনার টিকা গ্রাম পর্যায়েও নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

করোনার টিকা গ্রাম পর্যায়েও নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

করোনার টিকা গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস এন্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার আগ্রহের কথা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টিকা নেওয়ার ব্যাপারে অনেকের একটু দ্বিধা দ্বন্দ্ব ছিল, তবে সাহসী ভূমিকা রেখেছে আমাদের কুমুদিনী হাসপাতালের নার্স। এখন আর আমাদের কোন সমস্যা নাই, এখন সবাই খুব আগ্রহ দেখাচ্ছে, উৎসাহে চলে আসছে টিকা নিতে।

আমরা তিন কোটি ডোজ টিকা কিনে রেখেছি। তাছাড়া ভারত ২০ লাখ ডোজ দিয়েছে, এছাড়া অন্যান্য দেশও দিতে চাচ্ছে আমরা সবগুলো নেব, কারণ আমরা চাচ্ছি একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত টিকা দিতে।প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের সবাইকে হারিয়ে আমি যখন বেঁচে যাই এতগুলো শোক সহ্য করা খুবই কঠিন, তারপরে শুধু এটুকই চিন্তা করেছি যে জাতির জন্য সারাটা জীবন আমার বাবা সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, নিজের জীবনের কোনও চাওয়া পাওয়া ছিল না, এমনকি আমার মা‘ও না, সম্পূর্ণভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছিল দেশের মানুষের জন্য। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং তাদের জীবনটা উন্নত করার এটাই আমার একমাত্র লক্ষ্য। সেজন্য যতোটুকু যা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা অনেক ক্ষেত্রে পিছনে পড়ে গিয়েছিলাম। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নার্সদের শুধু ডিপ্লোমা নার্সিং ছিল, গ্রাজুয়েশন ছিলোনা। ‘৭৫ সালের পর ২১ বছর যারা সরকার পরিচালনা করেছিল একেতো অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। তারপর ক্ষমতাটা তাদের কাছে ছিল একটা ভোগের বস্তু, নিজের ভাগ্য গড়ার বস্তু, দেশের মানুষের কল্যাণ করার কথা তারা কখনও চিন্তা করে নাই। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আমরা সরকারে আসার পর থেকে এ ব্যাপারে যথেষ্ট প্রচেষ্টা চালাই।তিনি আরও বলেন, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করি।২০০১ সালে বিএনপি-জামাত যখন ক্ষমতায় আসে তাদের একটা কাজই ছিল আমরা যা কিছু করেছি সবগুলি বাতিল করে দেওয়া বা সেগুলো স্থগিত রাখা। ঠিক সেরকম একটা সমস্যায় পড়ে গিয়েছিল। যা হোক আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেগুলো আবার হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি জেলায় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, মেডিকেল কলেজ করে দেয়ার পদক্ষেপ নিয়েছি, উন্নত মানের হাসপাতাল করে দিচ্ছি।

ডাক্তার নার্স নিয়োগ দিয়েছি।করোনাভাইরাস যখন এসেছে তা মোকাবিলা করার জন্য তাৎক্ষণিকভাবে সাত দিনের মধ্যে ২ হাজার ডাক্তার ৬ হাজার নার্স টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। ভবিষ্যতে আরও নিয়োগের পদক্ষেপ নিয়েছি। যেন আমাদের দেশের মানুষ অন্তত এই চিকিৎসাটা পায়, তার ব্যবস্থা আমরা নিয়েছি।দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়ার পরেও সবাইকে স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে, মাস্ক পরে থাকতে হবে, হাত ধুতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। যারা ভ্যাকসিন নিচ্ছি সাথে সাথে যেন স্বাস্থ্যসুরক্ষাটা মেনে চলি। তাহলে আমরা আশা করি আমাদের দেশ থেকে এই প্রাদুর্ভাব পুরোপুরি চলে যাবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ