editor

প্রকাশিত: 2:15 PM, February 16, 2021

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন: প্রধানমন্ত্রী

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

যখনই দেশ এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে তখনই একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। এবারও সেটা মোকাবিলার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া সভায় এক বক্তব্য তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন আনতে পারেনি, সেখানে বাংলাদেশ শুরু করেছে।

যখন গবেষণা চলছিল আমরা তখন অগ্রীম টাকা দিয়ে রেখেছিলাম। মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল বলেই এগুলো করতে পেরেছি, বলেন প্রধানমন্ত্রী।শুধুমাত্র চারলেনে রূপান্তর করতেই ঢাকা-সিলেট মহাসড়কে কিলোমিটার প্রতি প্রায় ৮১ কোটি টাকা ব্যয় করবে সরকার। এমন অস্বাভাবিক প্রস্তাবনাসহ সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পটি চুড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে একনেক সভায়।

প্রকল্প প্রস্তাবনা বলছে, ২০২৬ সালের মধ্যে ২০৯ কিলোমিটার মহাসড়কটি চারলেনে রূপান্তর, ও সার্ভিস লেন তৈরির জন্য সরকার ব্যয় করবে ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ ৮১ হাজার টাকা। এছাড়া আলোচনার টেবিলে তোলা হয়েছে মোট নয়টি প্রকল্প। যার মধ্যে রয়েছে, বিটিসিএলের ৯৪৫ কোটি ৯০ লাখ টাকার ইন্টারনেট প্রটোকল সেবার উন্নয়ন প্রকল্পটিও।সভায় দেড় বছর সময় ও ৫৩৪ কোটি টাকা বাড়িয়ে অনুমোদন দেয়া হতে পারে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ প্রকল্পটি।

এক বছর সময় আর ৩১ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হচ্ছে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র  আধুনিকায়ন প্রকল্পটিও।এছাড়াও, চুড়ান্ত অনুমোদন পেতে পারে গোপালগঞ্জের পানি ব্যবস্থাপনা, কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণ প্রকল্পটিও। সভা শেষে অনুমোদিত প্রকল্প ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ