editor
প্রকাশিত: 1:01 AM, February 18, 2021
নিজস্ব প্রতিবেদক:
গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে গোয়াল ঘরসহ ৩ টি গরু পুড়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়ির মালিক হেলাল উদ্দিন দৌড়ে গরুর রশি কাটতে গিয়ে গোয়াল ঘরের টিনে হাত কেটে যায় ও আগুনে মাথার কিছু অংশ পুড়ে যায়।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় পরিবারের সকলের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন হেলাল উদ্দিনের ছেলে ফাহিম আহমদ (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আমনিয়া গ্রামের হেলাল উদ্দিনের বাড়ির পাশের গোয়াল ঘরের খড়ের মধ্যে কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাড়ির মহিলারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশাপাশের মানুষ দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। এসময় গোয়াল ঘরে থাকা গরু ছুটাতে গিয়ে বাড়ির মালিক হেলাল উদ্দিনের আগুনে মাথার কিছু অংশ পুড়ে যায় ও টিন লেগে হাত কেটে যায়।
এসময় অভিযোগকারী ফাহিম আহমদ বাড়ি থেকে আগুনের খবর পেয়ে বাজার থেকে দ্রুত ছুটে আসেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, আগুনে গোয়াল ঘরে থাকা দুইটি ষাড় গরু ও একটি গাভি প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ও গোয়াল ঘরসহ খড় পুড়ে আরও প্রায় ৫০ হাজার টাকাসহ সর্বমোট দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি সাথে সাথে চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন বলে জানান তারেক আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই সুরঞ্জিত ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ