editor
প্রকাশিত: 8:09 PM, February 23, 2021
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সিলেটের গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পৌর শহরের চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,
সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ, জাবেদ আহমদ, দেলোয়ার হোসেন মান্না, সাংবাদিক মারজান আহমদ রিপন, আদনান আহমদ চৌধুরী, সামিল হোসেন।
মাববন্ধনে বক্তারা বলেন- দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতিত হচ্ছেন। সাংবাদিকরা তো কারো পক্ষে নিয়ে কথা বলেন না। তা হলে কেন তারা নির্যাতনের শিকার হন? কেন তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করতে হবে?
বক্তারা মানববন্ধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। উদীয়মান তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। মুজাক্কির হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ