editor
প্রকাশিত: 7:42 AM, September 21, 2020
সিলেট সদর উপজেলার সাহেবের বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। গতকাল রোববার বেলা ১ টার দিকে সাহেবের বাজারের সিএনজি ষ্টেন্ড ও কালাগুল চা বাগান এলাকায় মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক বশির আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি সংবাদকর্মী মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক উছতার আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, হাবিবুর রহমান প্রমুখ।
মাস্ক বিতরণ কালে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, মুখে মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাস থেকে ৭০ ভাগ বাঁচা সম্ভব। তাই আমরা সকলে ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক নিয়ে বের হব। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, ঘনঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, যথাসম্ভব জনসমাগম পরিহার করুন করোনাকে ভয় না পেয়ে সবাইকে সচেতন হয়ে মুখে মাস্ক ব্যবহার করে চলাফেরা করতে সবাইকে আহবান জানান তিনি।-বিজ্ঞপ্তি
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,