editor
প্রকাশিত: 12:47 AM, March 1, 2021
নিজস্ব প্রতিবেদক :
গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের শিলঘাট লম্বাগাঁও গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে প্রতিপক্ষের বাড়ির ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী শিলঘাট লম্বাগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আলতাব আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- একই বাড়ির মৃত সোনাহর আলীর ছেলে ছয়ফুল আলম ছফাই (৫৫), মজনু হোসেন (৫০), কাওছার আহমদ মিলু (৪৭) ও ছয়ফুল আলম ছফাইের ছেলে শিপলু আহমদ (২৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, আলতাব আলীর ভাই আকলাছ আলী একই বাড়িতে পাশাপাশি বসবাস করেন। বিবাদীদের সাথে জায়গা-জমি সহ বিভিন্ন বিষয়ে পূর্ব হইতে বিরোধ চলে আসতেছে। এরই জের ধরে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২ টার দিকে বাদী পক্ষের কেউ বাড়িতে না থাকার সুযোগে ভূমিতে থাকা ফলজ-বনজসহ প্রায় ৩৫/৪০ টি গাছ কেটে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এসময় আফতাব আলী বাড়ির বাইরে ছিলেন বলে জানান। খবর পেয়ে তিনি বাড়িতে এসে বিবাদীদের গাছ কাটতে বাঁধা প্রদান করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হুমকি প্রদান করেন বলে জানান তিনি৷
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পিন্টু বলেন- জায়গা জমি নিয়ে তাদের মধ্যে অনেকদিন যাবত থেকে সমস্যা চলছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ