editor
প্রকাশিত: 11:55 AM, September 21, 2020
অনলাইন ডেস্ক :-
স্থির বৈদু্যতিক জেনারেটর : যে সব বৈজ্ঞানিক পরীক্ষণের জন্য উচ্চ বিভবের প্রয়োজন পড়ে তাদের ক্ষেত্রে স্থির বৈদু্যতিক জেনারেটর ব্যবহার করা হয়। ব্রিটিশ উদ্ভাবক জেমস উইমহার্স্ট একটি স্থির বৈদু্যতিক যন্ত্র তৈরি করেছিলেন যার নাম উইমহার্স্ট যন্ত্র।
স্থির বৈদু্যতিক জেনারেটর বলতে মূলত এমন জেনারেটরকে বোঝায় যা উচ্চ বিভব এবং খুবই নিম্ন পর্যায়ের প্রবহমান তড়িৎ উৎপন্ন করে, তথা এটি স্থির তড়িৎ তৈরি করে। সুপ্রাচীনকাল থেকেই স্থির তড়িতের সঙ্গে মানুষ পরিচিত ছিল। সপ্তদশ শতাব্দীতে মানুষ ঘর্ষণের মাধ্যমে স্থির তড়িৎ উৎপাদন করত। অষ্টাদশ শতাব্দীতে তড়িৎ বিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে বৈদু্যতিক জেনারেটর প্রধান উপকরণ হয়ে ওঠে।
ফ্যারাডের আবিষ্কার : ১৮৩১-১৮৩২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন, একটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব বরাবর গতিশীল তড়িৎ পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই আবিষ্কারকে ফ্যারাডের তড়িৎচৌম্বক নীতি বলা হয়। এই নীতির ওপর ভিত করে ফ্যারাডেই প্রথম তড়িৎচৌম্বক জেনারেটর তৈরি করেন যা চলবিদু্যৎ উৎপাদন করতে সক্ষম হয়। তার জেনারেটর তথা ডায়নামোটিকে ‘ফ্যারাডে ডিস্ক’ বলা হয়। অশ্বক্ষুরাকৃতির একটি চুম্বকের দুই মেরুর মাঝখানে স্থাপিত কপার চাকতির ঘূর্ণন ব্যবহার করে এই যন্ত্রে বিদু্যৎ উৎপাদন করা হয়। এই ডিস্ক সামান্য পরিমাণ একমুখীপ্রবাহ বিভব এবং অনেক বেশি তড়িৎপ্রবাহের সৃষ্টি করেছিল।
ডায়নামো : ডায়নামো ছিল প্রথম বৈদু্যতিক জেনারেটর যা শিল্প-কারখানার জন্য বিদু্যৎ সরবরাহ করতে সক্ষম হয়। ডায়নামো তড়িৎ চুম্বকত্বের নীতি ব্যবহার করে যান্ত্রিক শক্তিকে খানিকটা স্পন্দনশীল একমুখী তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে। ডায়নামোতে একটি স্থির কাঠামো সুষম চৌম্বক ক্ষেত্র সরবরাহ করে, আর স্থির কাঠামোর ভিতরে কিছু ঘূর্ণনশীল ওয়াইন্ডিং স্থাপিত হয় যারা চৌম্বক ক্ষেত্রকে আড়াআড়ি বা লম্বভাবে অতিক্রম করে। ছোট আকারের যন্ত্রে কয়েকটি স্থায়ী চুম্বক ব্যবহার করে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা হলেও বড় আকারের যন্ত্রের জন্য সার্বক্ষণিক তড়িৎ চুম্বক সরবরাহ করতে হয়।
ফ্যারাডের নীতি ব্যবহার করে প্রথম ডায়নামো নির্মিত হয় ১৮৩২ সালে। ফরাসি যন্ত্রপাতি নির্মাতা ঐরঢ়ঢ়ড়ষুঃব চরীরর এটি তৈরি করেছিলেন। ঘূর্ণনশীল চুম্বকটিকে এমনভাবে স্থাপিত করা হয় যাতে এর উত্তর ও দক্ষিণ মেরু তার দিয়ে পেঁচানো একটি লৌহদন্ডকে অতিক্রম করে যেতে পারে। তিনি দেখতে পান, প্রতিবার যখন একেকটি মেরু তারের কুন্ডলীকে অতিক্রম করে তার সঙ্গে সঙ্গেই তারের মধ্যে একটি স্পন্দনশীল তড়িৎপ্রবাহের উৎপত্তি ঘটে। ফ্যারাডে ডিস্কের তুলনায় চরীরর’র ডায়নামো বেশি কর্মক্ষম ছিল।
একটি ডায়নামোতে যান্ত্রিক ঘূর্ণন এবং তড়িৎপ্রবাহের মধ্যে সম্পর্কটি প্রত্যাবর্তী। এর মাধ্যমেই পরবর্তীতে বৈদু্যতিক মোটর নির্মাণ সম্ভব হয়। মোটর এবং জেনারেটর প্রকৃতপক্ষে একটি যন্ত্রের দুটি ভিন্ন কার্যক্রিয়ার নাম। একটি ডায়নামো তার সঙ্গে অভ্যন্তরীণভাবে সংযুক্ত আরেকটি ডায়নামোকে ঘোরাতে পারে (অর্থাৎ দ্বিতীয়টিতে তড়িৎ উৎপন্ন হওয়ার পরিবর্তে তা যান্ত্রিক শক্তি সরবরাহ করবে) যদি দ্বিতীয়টিতে তড়িৎ সরবরাহ করা যায়। যান্ত্রিক শক্তিকে বৈদু্যতিক শক্তিতে রূপান্তরিত করে তা থেকে আবার যান্ত্রিক শক্তি লাভের এই প্রক্রিয়ার কারণেই ডায়নামোকে বিদু্যতের ক্ষতিপূরণ এবং ভারসাম্য রক্ষাকারী যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়।
জেডিকের ডায়নামো : ১৮২৭ সালে হাঙ্গেরীয় উদ্ভাবক অহুড়ং ঔবফষরশ তড়িৎচৌম্বক ঘূর্ণনশীল যন্ত্র নিয়ে গবেষণা শুরু করেন। তিনি এ ধরনের যন্ত্রের নাম দিয়েছিলেন তড়িৎচৌম্বক আত্ম-ঘূর্ণনশীল যন্ত্র। ১৮৫২ থেকে ১৮৫৪ সালের মাঝামাঝি সময়ে তিনি একক-মেরুবিশিষ্ট বৈদু্যতিক স্টার্টার তৈরি করেন। এই স্টার্টারের স্থির এবং ঘূর্ণনশীল, উভয় অংশই তড়িৎচৌম্বক ছিল। তিনি আর্নস্ট ভের্নার ফন সিমেন্স এবং চার্লস হুইটস্টোনের ছয় বছর আগেই ডায়নামো ধারণাটি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। তার ধারণাটি ছিল, স্থায়ী চুম্বকের পরিবর্তে দুটি বিপরীত তড়িৎচুম্বক ব্যবহার করে রোটরের চারদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা যেতে পারে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১