editor

প্রকাশিত: 12:48 PM, September 21, 2020

সিলেট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুল কর্তৃপক্ষের সাথে সিলেট বাক -শ্রবণ প্রতিবন্ধী কল্যান সংস্থার মতবিনিময়

সিলেট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুল কর্তৃপক্ষের সাথে সিলেট বাক -শ্রবণ প্রতিবন্ধী কল্যান সংস্থার মতবিনিময়

সিলেট নগরীর শেখঘাটে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত সিলেট বিভাগে বাক-শ্রবন প্রতিবন্ধী শিশুদের পড়ালেখার একমাত্র প্রতিষ্ঠান সিলেট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করছেন সিলেট বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যান সংস্হার নেতৃবৃন্দ।
সোমবার (২১সেপ্টেম্বর) দুপুরে সিলেট সরকারি বাক- শ্রবণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি বাক-শ্রবন প্রতিবন্ধী স্কুলের বিভিন্ন বিষয় ও আবাসিক ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। এ সময় সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, বাক-শ্রবন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ স্কুলের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস বলেন,বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। সবধরনের প্রতিবন্ধীদের সেবা ও কল্যানে সরকার আন্তরিকতার সঙ্গে সবধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সিলেট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী স্কুলের আবাসিক শিক্ষার্থীদের সরকার প্রদত্ত সবধরনের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রধান করে তিনি বলেন এদের সেবায় কোন ধরনের অবহেলা বরদাশত করা হবেনা। এ ছাড়াও তিনি প্রতিবন্ধী যেকোনো বিষয়ে সহযোগিতা করতে তিনি ও তার অধিনস্হ সকল দফতর ও প্রতিষ্ঠান আন্তরিক রয়েছে বলে জানিয়ে বলেন কোথাও এর কোন ব্যাত্যয় ঘটলে তাকে সরাসরি অবহিত করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় সিলেট বাক- শ্রবণ প্রতিবন্ধী কল্যান সংস্হার পক্ষে আলোচনায় অংশ নেন সংস্থার সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’ র ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সাধারন সম্পাদক ও বাক-শ্রবণ প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রাসেল আহমদ, সাবেক সাধারন সম্পাদক আজিম উদ্দিন, সহ সভাপতি ফুরকান আহমদ, সহ সাধারন সম্পাদক জুবের আহমদ ও সদস্য জামিল আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তীর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি বিএনপির, শঙ্কা জামায়াত-এনসিপির

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

ফুটেজ সংগ্রহে ইউএনওর সিএ’র বাধার মুখে গণমাধ্যমকর্মী

সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিসিকের ‘মাস্টাররোল’ কর্মচারীদের মানবেতর জীবন ও মিরাজের সংগ্রামের গল্প

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

আম্বরখানা সুরমা সুপার মার্কেটে দালাল চক্রের দৌরাত্ম্য

সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।

তামাবিলে অধরা জালাল উদ্দিন

তামাবিলে অধরা জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

কুশিয়ারা ও সুরমায় অবাধে অবৈধ বালু উত্তোলন, নীরব প্রশাসন

সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে