editor
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের জাফলংয়ের মুক্তিযুদ্ধা সন্তান শফিকুল ইসলাম হত্যা মামলার ৫ আসামিকে কারাগারে প্রেরন করা হয়েছে। গতকাল রোববার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের কারাগারে পাঠানো হয়। আসামিরা হচ্ছে- জাফলং নয়াবস্তি গ্রামের ইনসান আলীর ছেলে রেজওয়ান আহমদ, তার সহযোগি ইসহাক মিয়া, শাহীন মিয়া, সুমন মিয়া ও রিয়াজ মিয়া। আসামি রেজওয়ান আহমদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
নিহত শফিকুল ইসলাম পশ্চিম জাফলং ইউনিয়নের লাবু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর ছেলে। তিনি পশ্চিম জাফলং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ছিলেন।
গত ১৮ই জানুয়ারি রাতে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীর মধ্যবর্তী স্থানে মুক্তিযোদ্ধা সন্তান শফিকুল ইসলামকে কুপিয়ে খুন করে লাশ নদীতে ফেলে দেয়। ঘটনার দুই দিন পর তার লাশ মিলে। পূর্ব শত্রুতার জের ধরে নয়াবস্তি গ্রামের আলীম উদ্দিন, রেজওয়ান সহ ১০ জন মিলে তাকে খুন করে। ঘটনার পরদিন নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী বাদি হয়ে গোয়াইনঘাট থানায় আলীম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার পর স্বপন বাগতি ও অমুল্য বাগতি নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এদিকে- ৫ আসামি উচ্চ আদালতের জামিনে ছিলো। মেয়াদ শেষ হওয়ার পর গতকাল রেজওয়ান, শাহীন, রিয়াজ, ইসহাক, সুমন জেলা জজ আদালতে হাজির হয়। শুনানী শেষে আদালত তাদের জেল হাজতে প্রেরন করেন।
2 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
3 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
4 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
1 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
5 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার