editor

প্রকাশিত: 11:15 PM, March 7, 2021

দেশের অনুকূল পরিবেশ বর্হিবিশ্বে তুলে ধরার নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

দেশের অনুকূল পরিবেশ বর্হিবিশ্বে তুলে ধরার নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

রোমানিয়া-সার্বিয়া সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

5

অনলাইন ডেস্ক
বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে বাংলাদেশের সকল বৈদেশিক দূতাবাসকে দেশের অনুকূল পরিবেশ বর্হিবিশ্বে তুলে ধরার নির্দেশনা ‍দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি’র যৌথ উদ্যোগে ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়টি সারা পৃথিবীকে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন ড. মোমেন। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে।
ড. মোমেন বলেন, ৭ মার্চের ভাষণ দেশে-বিদেশে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর ভাষণ সবার অধ্যয়ন ও বিশ্লেষণ করা উচিত। স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা উচিত।
তিনি বলেন, এ বছরের বড় অর্জন এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ। জাতির পিতার বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাঙালিরা এবং বাংলাদেশ সবসময় সর্বাগ্রে ছিল। এই বঙ্গভূমে ১৪৩৮ সালে চন্ডীদাস মানবতার জয়গান গেয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার চেতনার যারা অগ্রণী ভূমিকা পালন করেন তারা অধিকাংশই এই বঙ্গভূমের।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আলোচক হিসেবে ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম এবং পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেমিনারে সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার।
সকাল ৯টায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ড. মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা বিবেদন করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

8 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

3 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
8