editor

প্রকাশিত: 4:13 PM, September 1, 2020

মোটরঘাটে সংঘর্ষে দু’জনের অবস্থা আশঙ্কাজনক

মোটরঘাটে সংঘর্ষে দু’জনের অবস্থা আশঙ্কাজনক

2
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মোটরঘাট এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দুইজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গুরুতর আহত দুইজন হলেন- খাদিমনগর ইউনিয়নের এওলারটুক গ্রামের আনা মিয়া (৫০) ও চাঁনপুর গ্রামের আমির আলী (৩৭)। এছাড়াও ওসমানী হাসপাতালে ভর্তি আছেন এক শিশুসহ আরও ৫ জন। তারা হচ্ছেন- আমির আলী (৪০), আব্দুল শহীদ (২০), আব্দুল বশির (৫৫), ইউসুফ আলী (৪৫) ও মুমিন (১৩)। মঙ্গলবার সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা যায়, রাতারগুল জলাবনস্থ মোটরঘাট বাজার ঘাটটি বন বিভাগ কতৃক সহ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। অপরদিকে নদীর খেয়াঘাটটি নতুন করে ইজারা নেন জুহি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আফতাব মিয়। খেয়াঘাট দিয়ে সাধারণ মানুষের পারাপার করার জন্য সিলেট জেলা পরিষদ ইজারা প্রদান করা হয়। মোটরঘাট দিয়ে পর্যটকদের নৌকা ভ্রমণের নির্দেশনা রয়েছে। তবে খেয়াঘাটের ইজারাদার আফতাব মিয়ার লোকজন জোরপূর্বক বন বিভাগ কতৃক অনুমোদিত সি এম সি কমিটির মাধ্যমে পরিচালিত পর্যটকদের খেয়াঘাটটি দখল করার করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে আরও কয়েকজন হচ্ছেন- দিলোয়ার, আব্দলু রহমান, আব্দুল নুর, আলী হোসেন, আত্তর আলী, আজর আলী, কয়েছ আহমদ, জাহাঙ্গীর মিয়া, দানা মিয়া, গিয়াস উদ্দিন, মনির মিয়া ও মকবুল হোসেন। এ ঘটনায় বনবিভাগ কতৃক মনোনিত সি এম সি কমিটির লোকজন জানান মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

3 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

8 আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা

সিলেট থেকে দেশের ১৮টিরও বেশি রুটে এসি নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস চালু

সিলেট থেকে দেশের ১৮টিরও বেশি রুটে এসি নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস চালু

8 সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 7 ১৯

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

7 বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

1 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

1 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের

1
3