editor
প্রকাশিত: 1:34 PM, March 20, 2021
অনলাইন ডেস্ক
নিজ দেশের পুরুষদের চারটি দেশের নারীদের বিয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই চারটি দেশ হলো বাংলাদেশ, চাদ, মিয়ানমার ও পাকিস্তান। এছাড়া বিদেশি নারীদের বিয়ে করতে চাইলে এখন থেকে সৌদি পুরুষদের কঠোর নিয়মকানুন অনুসরণ করতে হবে।বেসরকারি হিসেব অনুযায়ী বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও চাদের প্রায় পাঁচ লাখ নারী সৌদি আরবে বসবাস করছে। নিষেধাজ্ঞার কারণে এখন থেকে এসব নারীরা কোনও সৌদি পুরুষকে বিয়ে করতে পারবে না।
মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরাইশি মক্কা ডেইলি সংবাদমাধ্যমকে বলেছেন, বিদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে এখন কঠিন নিয়মকানুনের আওতায় আসতে হবে সৌদি পুরুষদের। বিদেশি নারীদের বিয়ে করা নিরুৎসাহিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশিদের বিয়ের অনুমতি পাওয়ার আগে এখন থেকে অতিরিক্ত আনুষ্ঠানিকতা সারতে হবে সৌদি পুরুষদের।মক্কা পুলিশের পরিচালক আল কুরাইশি জানান, কোনও সৌদি পুরুষ কোনও বিদেশি নারীকে বিয়ে করতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি নিতে হবে আর বিয়ের আবেদন সরকারি মাধ্যমে পেশ করতে হবে। ওই কর্মকর্তা জানান, আবেদনকারীকে অবশ্যই ২৫ বছরের বেশি বয়সী হতে হবে আর আবেদনের সঙ্গে স্থানীয় জেলা মেয়রের স্বাক্ষর করা বিভিন্ন নথিপত্র উপস্থাপন করতে হবে। এছাড়া আবেদনকারী ইতোমধ্যে বিবাহিত হলে তাকে আবেদনের সঙ্গে একটি হাসপাতালের প্রতিবেদন উপস্থাপন করতে হবে যাতে বলা থাকবে তার স্ত্রী হয় অক্ষম, না হয় কোনও মারাত্মক রোগে ভুগছেন কিংবা তিনি সন্তান জন্মদানে অক্ষম।
অনলাইন ডেস্ক(রিপা-৬)
2 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
6 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
3 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’