editor
প্রকাশিত: 12:48 PM, March 22, 2021
অনলাইন ডেস্ক:: যত দিন গড়াচ্ছে আরও বাড়ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। সেই সঙ্গে ছড়াচ্ছে একের পর এক ভুয়া তথ্য। যার ফলে অনেককেই সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে এবার ভুয়া তথ্য ছড়ানো রুখতে আরও কড়া পদক্ষেপ ফেসবুকের। সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। কী পদক্ষেপ গ্রহণ করছে ফেসবুক?
আসলে ফেসবুকে ভুয়া তথ্য বেশি ছড়ায় বিভিন্ন গ্রুপ থেকে। বিশেষ করে রাজনৈতিক কিংবা সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি গ্রুপগুলো থেকেই একাধিক ভুয়া তথ্য ছড়ানো হয়। যা কি না পরবর্তীতে প্রভাবিত করে ব্যবহারকারীদেরও। এমনকি অনেক সময় হিংসা ছড়াতেও এই ধরনের গ্রুপগুলোই দায়ী থাকে। আর সেকারণেই এই ধরনের রাজনৈতিক কিংবা সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি গ্রুপগুলোকে আর সাধারণ ব্যবহারকারীদের সুপারিশ করবে না ফেসবুক।
এছাড়া যে সকল গ্রুপ নিয়ম ভাঙবে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিবে ফেসবুক। তাদের সুপারিশ যেমন কমিয়ে দেওয়া হবে, তেমনই কমানো হবে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর ক্ষমতা। শুধু তাই নয়, কেউ ওই গ্রুপগুলিতে কেউ যোগ দিতে চাইলে, তাকে সাবধানও করা হবে ফেসবুকের পক্ষ থেকে।
এর আগে বিশেষজ্ঞ থেকে শুরু করে সমাজকর্মীরা একাধিকবার দাবি জানিয়েছেন, বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় ইন্ধন জোগায় ফেসবুকের বিভিন্ন গ্রুপ। ফেসবুক কর্তৃপক্ষকে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন তারা। ফেসবুক ইঞ্জিনিয়ারিং দপ্তরের ভাইস প্রেসিডেন্ট টম অ্যালিসন জানিয়েছিলেন, সাধারণ ব্যবহারকারীররা নিজেদের ওয়ালে খুব বেশি রাজনৈতিক পোস্ট দেখতে চান না। আর তাই ফেসবুক গ্রুপগুলির নীতিতে বদল আনবে। আর এবার সেটাই জানানো হল বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে।
3 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
8 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
2 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 7 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত