editor

প্রকাশিত: 12:36 PM, March 28, 2021

হেফাজতের হরতাল চলছে : সড়ক অবরোধ, অবস্থান, বিক্ষোভ, সংঘর্ষ (ভিডিও)

হেফাজতের হরতাল চলছে : সড়ক অবরোধ, অবস্থান, বিক্ষোভ, সংঘর্ষ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
১০ নেতাকর্মী নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারা দেশে চলছে। আজ সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। পরে পুলিশের অনুরোধে সড়ক অবরোধ তুলে নেয় মাদ্রাসা ছাত্ররা। লালবাগেও বিক্ষোভ করেছেন হেফাজত সমর্থকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশমুখ সাইনবোর্ড, সানারপাড় এলাকায় খুঁটি ফেলে সড়ক অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে হেফাজত।
হেফাজতের অবরোধে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেট ও চট্টগ্রামগামী কোন দূরপাল্লার বাস ছেড়ে যেতে পারেনি। ওদিকে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে অল্প সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করলেও তা সংখ্যায় সীমিত। দোকানপাট-মার্কেট ও বিপনিবিতান খোলা রয়েছে। হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।
এদিকে  আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে হেফাজতে ইসলামের হরতাল কমসূচি। হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে খাল কেটে অবরোধ করেছে বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা। এদিকে টানা আন্দোলনে দুদিন ধরে অগ্নিগর্ভ হয়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। শহরের টিএরোডে অবস্থান নিয়েছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা। এছাড়া, আরো ১০-১২টি স্থানে অবস্থান নিয়েছেন হেফাজত সমর্থকরা। সিলেট নগরীতে সকাল থেকেই হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। এতে শহরের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সুনামগঞ্জে শহরের সড়কে অবস্থান নিয়েছেন হেফাজতের কর্মীরা। তারা দূর-দূরান্ত এবং শহরেও কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না । সীমিত সংখ্যক অটোরিকশাসহ হালকা যান চলাচল করছে। ফেনী-নোয়াখালী সড়ক অবরোধ করেছেন হেফাজত সমর্থকরা।  ওদিকে রাজশাহী মহানগরীর ট্রাক টার্মিনালে রাখা বিআরটিসির দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরুদ্ধে ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। হেফাজত নেতারা আজকের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি হরতালে সংঘর্ষের কোনো ঘটনা যেন না হয়, সে জন্য সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। হেফাজতের আজকের হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ