editor

প্রকাশিত: 1:42 PM, March 29, 2021

গোলাপগঞ্জে যুবদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

গোলাপগঞ্জে যুবদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের
স্টাফ রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জে যুবদল নেতাকর্মীদের  সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামী করে এ মামলা দায়ের করে।  মামলা নং- ৩২/২৯-০৩-২০২১ইং।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর  রশীদ চৌধুরী।
তিনি বলেন, রোববার গোলাপগঞ্জে হেফাজতের  হরতাল কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছিল। কিন্তু ওইদিন বিকেলে যুবদলের নেতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে পৌর শহরের চৌমুহনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালায়। এতে ওসি (তদন্ত) নাজমুল হাসান সহ  ৪জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায়
জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের নেতাকর্মীদের পুলিশ গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা  ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৌর শহরের চৌমুহনীতে জড়ো হয়ে মিছিল বের করেন । এসময় পুলিশ চৌমুহনী এলাকায় শক্ত অবস্থান গ্রহণ করে মিছিলের কাছাকাছি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়।
এক পর্যায়ে শুরু হয় পুলিশ ও মিছিলিকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় ইটপাটকেল নিক্ষেপ করা হলে আতংক ছড়িয়ে পড়ে পুরো পৌর শহরে। এসময় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে  ১৪জন আহত হন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ