editor

প্রকাশিত: 7:42 AM, September 23, 2020

সিলেটের সড়কে খানাখন্দ: চরম দুর্ভোগে নগরবাসী, নজর নেই কর্তৃপক্ষের (আরো ছবি)

সিলেটের সড়কে খানাখন্দ: চরম দুর্ভোগে নগরবাসী, নজর নেই কর্তৃপক্ষের (আরো ছবি)

1

সুলাইমান আহমদ সোহেল
টানা বৃষ্টিতে সিলেট নগরের অধিকাংশ রাস্তায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও আবার এতই বেহাল দশা যে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছেন নগরবাসীকে। বর্ষা মৌসুম শুরুর হওয়ার পর থেকেই সিলেটে নিয়মিত বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে অপেক্ষাকৃত ভালো রাস্তাগুলোও নষ্ট হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে সেখানে।
এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায়ে সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃষ্টির পানি জমে থাকার কারনে অনেক রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। টানা বৃষ্টির কারণে সংস্কারকাজও করা যাচ্ছে না। ভাঙা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলায় খানাখন্দ আরও বাড়ছে। তবে কিছু কিছু রাস্তার সংস্কারকাজের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এম্বুলেন্স চালক রাসেল জানান, ‘আমি প্রায় সিলেটের সকল রাস্তা দিয়ে চলাচল করে থাকি। নগরীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে রোগী বহন করতে আমাকে যেতে হয়। রাস্তার অবস্থা এতোটাই খারাপ যে, রোগী পরিবহণ করতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। রাস্তার এই বেহাল দশার কারনে রোগীরাও অনেক কষ্ট পান।
এব্যপারে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, আজকে প্রায় ২ বছর হয়ে গেছে উন্নয়নের নামে রাস্তা সংস্কারের কাজ চলমান। কিন্তু যতই দিন যাচ্ছে রাস্তা ঘাট বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে সংস্কারের অভাবে ব্যবহারে অনুপযোগী হয়ে শহরের কিছু রাস্তা। এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে বার বার অবগত অবগত করলে তিনি উন্নয়নের অজুহাতের দোহাই দিয়ে এড়িয়ে যান। বর্তমানে সিএনজি চালকরা এসব ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করার কারনে গাড়ির বিভিন্ন যত্রাংশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর থাকলেও অনিয়মের কারণে সড়কের এমন দুর্দশা হচ্ছে। তাই সড়কের উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি যথাযথ তদারকি প্রয়োজন বলে মনে করেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত নগরের ১৫টি রাস্তা ঘুরে দেখা যায়, ইলেকট্রিক সাপ্লাই, আম্বরখানা, বড় বাজার, শাহী ঈদগাহ, মিরাবাজার, মদিনা মার্কেট, পাঠানটুলা, মিরের ময়দান, কুমারপাড়া, জিন্দাবাজার, ধোপাদিঘীরপাড়, দক্ষিণ সুরমার বাস টার্মিনাল, পূর্ব সুবিদবাজার, শিবগঞ্জ এলাকার রাস্তাগুলো সবচেয়ে খারাপ। এ সব রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্ত। পিচ উঠে পাথর ও ইট বেরিয়ে এসেছে সেখানে। এ ছাড়া জেলরোড, বন্দরবাজার, সোবহানীঘাট ও রায়নগরের রাস্তাও শোচনীয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আম্বরখানা-সুনামগঞ্জ রোডে পাবলিক বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থাকার কারনে অনেক বড় বড় যান বাহন এ রোডে চলাচল করে। ফলে একটু বৃষ্টির কারনে এখানে দেখা দেয় নানা গর্তের। গর্তে পানি জমে থাকার কারনে ও প্রতিনিয়ত এই রোডে গাড়ি চলাচলের কারনে রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। তারা জানান, বৃষ্টির কারনে সংষ্কার কাজ বন্ধ থাকলেও ইট-বালু-পাথর ফেলে রাস্তাগুলোকে উপযোগী করা হলে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও দূর হবে। পাঠানটুলা থেকে মদিনা মার্কেটের মাঝখানের রাস্তার অবস্থা খুবই খারাপ। উল্টো দিকে আসা গাড়িগুলো একই রাস্তা দিয়ে চলাচল করার কারনে অনেক সময় ছোট খাটো দূর্ঘটনা ঘটে থাকে। রাস্তাগুলোর সংস্কার না হওয়ার ফলে গাড়িগুলো এক দিকে চলার কারনে যে কোন সময় ঘটতে পারে অনাঙ্খিত ঘটনা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় আরো জানান, এগুলো দেখার কাজ সড়ক ও জনপথ অধিদপ্তরের। এব্যাপারে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে কাউকে ফোনে পাওয়া যায়নি।

3

8

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

1 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

6 আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা

সিলেট থেকে দেশের ১৮টিরও বেশি রুটে এসি নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস চালু

সিলেট থেকে দেশের ১৮টিরও বেশি রুটে এসি নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস চালু

6 সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 5 ১৯

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

3 বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

3 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

2 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের

1
6