editor
প্রকাশিত: 8:32 AM, September 23, 2020
অনলাইন ডেস্ক:-
৬ বছর প্রেম। এরপর বিয়ে। এখন নতুন সংবাদ। বাবা হতে যাচ্ছেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বিয়ের দেড় বছরের মাথায় বাবা হচ্ছেন তিনি।
মিরাজ গত বছরের ২১ মার্চ খুলনার খালিশপুরের মেয়ে রাবেয়া আক্তার পৃথিকে বিয়ে করে এক প্রকার হৈ চৈ ফেলে দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক মাত্র ২১ বছর বয়সে বিয়ে করে শুধু আলোচনায়ই আসেননি। বাংলাদেশ দল যখন শ্রীলংকা সফরে থাকবে, তখন তার স্ত্রীর কোলজুড়ে আসবে সন্তান।
অনাগত সন্তানকে দেখতে উদগ্রীব মিরাজ থাকতে চেয়েছিলেন স্ত্রীর পাশে। তবে শ্রীলংকা সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলে জায়গা পাওয়ায় সেটি সম্ভবত আর হচ্ছে না। তার চূড়ান্ত স্কোয়াডে থাকার সম্ভাবনাও প্রবল। তাই অনুশীলনের বাইরে থাকার অনুমতি মেলেনি মিরাজের।
এ অবস্থায় স্ত্রীর পাশে থাকতে হলে চার্টার ফ্লাইট মিস করবেন। মিস করবেন শ্রীলংকা সফর। ৬ মাস ক্রিকেটের বাইরে কাটানো মিরাজ বিসিবি’র চুক্তিবদ্ধ ক্রিকেটার বলেই বিসিবি’র অনুমতি ছাড়া করোনাকালীন সময়ে জৈব সুরক্ষায় অনুশীলনের বাইরে থাকার সুযোগ নেই তার। ঢাকায় এসে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে জৈব সুরক্ষায় অনুশীলনও শুরু করে দিয়েছেন মিরাজ।
মিরাজ অবশ্য চেয়েছিল ক্যাম্প ছেড়ে দিতে। তবে বোর্ড তাতে রাজি হয়নি। এক নির্বাচকের উদ্ধৃতি দিয়ে ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকবাজ জানায়- ‘তার স্ত্রী চেয়েছিল সে পাশে থাকুক। সে ছুটি চেয়েছিল। তবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে শ্রীলংকা সফরে যাবে বলে মনস্থির করেছে।’
2 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ
5 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
3 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
7 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
4 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫
3 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 2 এই