editor
প্রকাশিত: 6:06 PM, April 4, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের সংক্রমন রোধে ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতীত অন্যান্য মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাতদিন বন্ধ রাখতে সরকারী নির্দেশনার প্রেক্ষিতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে নগরীর বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ১২টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।এতে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে জননিরাপত্তার স্বার্থে সরকার আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারী করেছেন।এ প্রসঙ্গে চেম্বার সভাপতি সকল ব্যবসায়ীদের সরকারী নির্দেশনা মেনে নির্ধারিত পণ্য ব্যতীত অন্যান্য দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা ও যেসব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা রয়েছে সেগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করার আহবান জানান।তিনি বলেন, করোনা প্রতিরোধে আমাদের সকলের সচেতনতা একান্ত প্রয়োজন। ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে বাজারে সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকার আহবান জানান।ব্যবসায়ীরা বলেন, করোনা মহামারীর কারণে গত বছর ও চলতি বছরে ব্যবসায়ীগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। গত বছর টানা কয়েকমাস দোকান-পাট বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছেন। তারপরেও সরকারের নির্দেশনা মেনে ব্যবসায়ীগণ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে যাচ্ছেন।ব্যবসায়ী নেতৃবৃন্দ আরো বলেন, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর আসন্ন, এ সময়টা ব্যবসায়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর ধরে সিলেটের ব্যবসায়ীরা এসময়ের অপেক্ষায় থাকেন। তাই লকডাউন যেন এক সপ্তাহের বেশী বৃদ্ধি করা না হয় সেজন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানান।আর যদি অনিবার্য্য কারণে বৃদ্ধি করা হয় তাহলে জেলাভিত্তিক পর্যায়ক্রমে লকডাউন করা এবং ব্যবসায়ীদের অতিরিক্ত ক্ষতির হাত থেকে রক্ষা করতে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকান-পাট খোলা রাখার অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির আহবায়ক মো. মামুন কিবরিয়া সুমন, পরিচালক মো. আতিক হোসেন, সাবেক সহ সভাপতি মো. দিলওয়ার হোসেন, অভ্যন্তরীণ বাজার সাব কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল হাদী পাবেল, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন এবং সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
অনলাইন ডেস্ক(রিপা-৩৪)
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়