editor
প্রকাশিত: 2:29 PM, April 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে গাঁজা খেয়ে মারামারি করে সহযোগীদের হাতে খুন হয়েছেন এক যুবক। ফরিদুল ইসলাম (২৬) নামের ওই যুবক পেশায় রিকশা চালক। গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই কাশবন আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো- রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মনসুর আলীর ছেলে জিয়ারুল (২৫) ও একই থানার মুন্সিপাড়ার নূরুল ইসলামের ছেলে বুলবুল ইসলাম (৩০)। বর্তমানে তারা দু’জন খোজারখলার আবদুস সবুর মিন্টু মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন। তারা দু’জনই পেশায় রিকশা চালক। হত্যাকান্ডে অংশ নেয়া অপর আরেকজনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি. এম. আশরাফ উল্যাহ তাহের জানান, রবিবার রাত সোয়া ১২টার দিকে আবদুস সবুর মিন্টুর মিয়ার কলোনিতে বসে গাঁজা সেবন করেন চার রিকশা চালক যুবক। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়। একপর্যায়ে ফরিদুল ইসলামের ডান উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে অন্যরা। রাত সাড়ে ১২টার দিকে সহযোগীরা ফরিদুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।বি. এম আশরাফ উল্যাহ আরও জানান, হত্যাকান্ডের পর অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় জড়িত আরো একজন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
অনলাইন ডেস্ক(রিপা-১৮)
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়