editor
প্রকাশিত: 4:06 PM, April 5, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার সিলেটের আদালত পাড়ায় দেখা দিয়েছে স্থবিরতা। সরকার ঘোষিত লকডাউন মেনে চলছে সিলেট আদালতের কার্যক্রম। সোমবার (৫ এপ্রিল) সকালে সিলেটের আদালতে বিচার প্রার্থীদের উপস্থিতি কিছুটা বেশী থাকলেও আইনজীবীদের উপস্থিতি কম ছিলো। সেই সাথে সিলেটের অধিকাংশ আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিলো।সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেন, লকডাউনের মধ্যে আদালতের কার্যক্রম কিছুটা স্থবির রয়েছে। সিলেট মেট্রোপলিটন এলাকার জন্য ১জন ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল আদালতের কার্যক্রম পরিচালনা করবেন আরেক জন ম্যাজিস্ট্রেট। এই ২ ম্যাজিস্ট্রেট দিয়ে সিলেট আদালতের কার্যক্রম আপাতত চলবে। লকডাউনের এক সপ্তাহ পর পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। তবে এখন ভার্চুয়াল পদ্ধতিতে চলছে না আদালতের কার্যক্রম। তিনি বলেন, সিলেটের আদালত হাইকোর্টের নির্দেশনা মোতাবেক চলবে। এছাড়াও হাইকোর্ট বিভাগ লকডাউনে কালিন সময়ে জামিন শুনানী, রিট, জামিনের আবেদনসহ অন্যান্য বিষয়ে ২ সপ্তাহের সময় বৃদ্ধি করা হয়েছে। সিলেটের আদালতে গোলাপগঞ্জ থেকে আসা আব্দুল হামিদ নামের এক বিচার প্রার্থী জানান, জায়গা নিয়ে আদালতে মামলা চলছে প্রায় ৬বছর থেকে। সোমবার (৫ এপ্রিল) আদালতে তারিখ ছিলো। গতমাসের শেষের দিকে আইনজীবী সোমবার (৫ এপ্রিল) আসার জন্য বলেন। আদালতে এসেছি তবে আইনজীবী আসেননি
অনলাইন ডেস্ক(রিপা-২৭)
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়