editor

প্রকাশিত: 4:12 PM, April 6, 2021

সিলেট বঙ্গবন্ধু মহাসড়কে টুলপ্লাজার কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনতা

সিলেট বঙ্গবন্ধু মহাসড়কে টুলপ্লাজার কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের এয়ারপোর্ট থানাধীন বঙ্গবন্ধু মহাসড়কে স্থাপনাধীন টুলপ্লাজার স্থান পরিবর্তনের জন্য স্মারকলিপি দিয়েছেন স্থানীয় জনতা। বর্তমান নির্ধারিত স্থান থেকে  টুলপ্লাজাটি সরিয়ে সালুটিকর ব্রিজের কাছে বসানোর দাবিতে রোববার (৪ এপ্রিল) পরাষ্ট্রমন্ত্রী, সিলেট জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগ ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।এদিকে, স্মারকলিপি প্রদানের পর দুইদিন পেরিয়ে গেলেও স্থানীয় জনতার আপত্তির স্থানে টুলপ্লাজাটি স্থাপনের কাজ বন্ধ না হওয়ায় মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে স্থানীয়রা বিক্ষোভ করে কাজ বন্ধ করে দেন।জানা গেছে, সিলেটের এয়ারপোর্ট থানাধীন বঙ্গবন্ধু মহসড়কে সদ্য টুলবক্স (টুলপ্লাজা) বসানোর কার্যক্রম চলছে। তবে যে স্থানে টুলবক্স (টুলপ্লাজা) বসানো হচ্ছে তা শহরতলির বৃহত্তর স্থানীয় জনগোষ্ঠীর জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করবে। যে কারণে এলাকাবাসী গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়া টুলবক্স (টুলপ্লাজা) এমন স্থানে বসানো হচ্ছে- তা থেকে সামান্য দূরে গুরুত্বপূর্ণ বেশ কিছু সরকারি-বেসরকারি অফিস এবং প্রতিষ্ঠান রয়েছে।সেগুলো হচ্ছে- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ক্যাডেট কলেজ, পর্যটন মোটেল, ভিআইপি রোড, ফাইভ-স্টার হোটেল, ফরেস্ট্রি সায়েন্স ট্যাকনোলজী ইসস্টিইউট, জাতীয় বাঁশ উদ্যান, সিলেট ক্লাব লি:, বিনোদন কেন্দ্র এডভেঞ্চার ওয়ার্ড পার্ক, সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, এয়াপোর্ট উচ্চ বিদ্যালয়, নির্মাণাধীন চত্বর, এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়শালা বাজার, ফরিদাবাদ মাদরাসা, কাকুয়ারপাড় বাজার ও অভিজাত আবাসিক এলাকাসমূহ।এইসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আশপাশ এলাকার স্থানীয় মানুষ অসংখ্যবার যাতায়াত করে থাকেন। তাই বর্তমান নির্ধারিত স্থানে টুলবক্স (টুলপ্লাজা) বসালে চরম জনদুর্ভোগ সৃষ্টি হবে।বর্তমান সময়েই  নিত্যদিন ভারী ভারী যানবাহনের যাতায়াতের ফলে এ স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। মুমূর্ষু রোগীসহ স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী এই যানজট ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েন।এসব জনদুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয় এলাকাবাসী টুলবক্সটি (টুলপ্লাজা) সালুটিকর ব্রিজের কাছে বসানোর দাবিতে রোববার (৪ এপ্রিল) পরাষ্ট্রমন্ত্রী, সিলেট জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগ ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার দুপুরে স্থানীয় জনতা আপত্তির স্থানে গিয়ে টুলপ্লাজাটি স্থাপনের কাজ বন্ধ করে দেন। এসময় এলাকার সর্বস্তরের জনগণ জোড় হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ থেকে বাঁচাতে সিলেট-১ আসনের নন্দিত জনপ্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

অনলাইন ডেস্ক(রিপা-২২)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়