editor
প্রকাশিত: 7:28 PM, April 6, 2021
নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি শুরু আগেই নগরের সকল উন্নয়ন কাজ শেষ করা হবে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর ছড়া দখলমুক্তকরণ, ড্রেন-ফুটপাত নির্মাণ এবং সড়ক প্রসস্থকরণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি বলেন, উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন এবং টেকসই করতে কাউন্সিলরদেরও নিয়মিত মাঠে তাদারকি করতে হবে।
বিশেষ করে বৃষ্টি শুরুর আগে প্রত্যেকটি ওয়ার্ডের ড্রেন, ছড়া বা খাল পরিচ্ছন্ন করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। যাতে পানি নিস্কাশনে কোন বাঁধা সৃষ্টি না হয়। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, প্রশাসনিক ও পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব মো. সোহেল আহমদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়