editor

প্রকাশিত: 1:02 PM, April 7, 2021

কানাইঘাটে যুবকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকাসহ আটক ৪

কানাইঘাটে যুবকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকাসহ আটক ৪

কানাইঘাট প্রতিনিধি

পরকীয়া সম্পর্কের জেরে গত মঙ্গলবার সকালে কানাইঘাটের গোরকপুর গ্রামে জকিগঞ্জ উপজেলার আটগ্রামের গুচ্ছগ্রামের শাকিল আহমদ (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ পরকিয়া প্রেমিকাসহ ৪জনকে আটক   করেছে।    জানা  যায়,  জকিগঞ্জ উপজেলার  আটগ্রামের সরকারী আশ্রয়ন গুচ্ছগ্রামে বসবাসরত মৃত অনীল বিশ্বাসের ছেলে  নমুসলিম  শাকিল আহমদ একইগুচ্ছগ্রামে বসবাসরত তার বন্ধু দুলাল আহমদের স্ত্রী কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপশ্চিম ইউপির সিঙ্গারীপার গ্রামের রমজান আহমদের মেয়ে সুহানা বেগম (২১) এরসাথে  পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২ এপ্রিল গুচ্ছগ্রাম থেকে পালিয়ে শাকিল আহমদ সুহানা বেগমকে সিলেট শহরে নিয়ে যায়। গত সোমবার রাতে শাকিল আহমদ ওসুহানা বেগমের সন্ধান পেয়ে সুহানার স্বামী দুলাল আহমদ তাদের বুঝিয়ে সুহানা বেগমের খালা কানাইঘাট গোরকপুর গ্রামে রেজিয়া বেগমের বাড়ীতে নিয়ে আসে। রাতে শাকিল আহমদ, সুহানার স্বামী দুলাল আহমদ ও তার ভাই ইমরান আহমদ একই ঘরে একটি কক্ষে রাত্রি যাপন করে।মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরবেলা শাকিল আহমদ ঘরের তীরে গলায় লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে সুহানা বেগমের স্বামী দুলাল ও তার শ্বশুরবাড়ীর লোকজন এলাকায় প্রচার করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে থানার ওসি (তদন্ত)  জাহিদুল হকের নেতৃত্বে  একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গি পেচানো অবস্থায় শাকিল আহমদের লাশ উদ্ধারকরে থানায় নিয়ে   আসেন।   থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানিয়েছেন, শাকিল আহমদের সাথে তার বন্ধু দুলাল আহমদের স্ত্রী সুহানা বেগমের অবৈধ সম্পর্ক ছিল এমন তথ্য আমরা পেয়েছি। যেহেতু শাকিল আহমদের গলায় লুঙ্গি পেচানো ছিল সে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর শাকিলকে হত্যা করা হয়েছে কি না অথবা সে আত্মহত্যা করেছে কি না জানা যাবে।তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সুহানা বেগম, তার স্বামী জকিগঞ্জ উপজেলার আটগ্রাম গুচ্ছগ্রামের মৃত মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের পুত্র দুলাল আহমদ, সুহানা বেগমের খালা কানাইঘাটের গুরকপুর গ্রামের হোসন আহমদের স্ত্রী রেজিয়া বেগম এবং সুহানা বেগমের ভাই একই উপজেলার সিঙ্গারীপার গ্রামের রমজান আলীর পুত্র ইমরান আহমদকে আটক করা হয়েছে।এ ঘটনায় শাকিল আহমদের বড় ভাই ইমরান হোসেন   কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।ইমরান   হোসেনর অভিযোগ দুলাল আহমদ ও তার শ্বশুর বাড়ীর লোকজন তার ভাই শাকিল আহমদকে গলায় লুঙ্গি পেচিয়ে শ্বাসরুদ্ধ ভাবে হত্যা করেছে। তার ভাইয়ের শরীরের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়