editor
প্রকাশিত: 12:46 PM, April 8, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর ব্যস্ততম এলাকা মদিনা মার্কেট। এই এলাকার প্রায় আধ কিলোমিটার ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছেন হকাররা। দীর্ঘদিন থেকে তাদেরকে ফুটপাত ছাড়ার তাগিদ দিয়েও কোন লাভ হয়নি। বরং টিনের ঘর তৈরী করে পাকাপোক্তভাবে ব্যবসা করে আসছেন।বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে ফুটপাত দখল মুক্ত করার জন্য মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান শুরু করে সিলেট সিটি করপোরেশন। অভিযানে প্রায় ৮-১০টি ঘর উচ্ছেদ করা হয়। এসময় ফুটপাতের উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখার অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের উন্নয়ন কাজ চলমান। কিন্তু ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে এবার নগরীর মদিনা মার্কেট এলাকায় সিসিক অভিযানে নেমেছে। সিসিকের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, ফুটপাত ছেড়ে দেয়ার জন্য একাধিকবার মাইকিং ও মৌখিকভাবে নির্দেশনা দেয়ার পর ফুটপাত ছেড়ে দেয়া হয়নি। ফুটপাত দখলে থাকায় জনভোগান্তিও বেড়েছে। বৃহস্পতিবার মেয়রের উপস্থিতিতে সিসিকের লোকজন উচ্ছেদ অভিযান শুরু করেন।
অনলাইন ডেস্ক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়