editor

প্রকাশিত: 12:52 PM, April 8, 2021

সিলেটে চতুর্থদিনের লকডাউন লেজেগোবরে

সিলেটে চতুর্থদিনের লকডাউন লেজেগোবরে

নিজস্ব প্রতিবেদক

লকডাউনের তো দূরের কথা সিলেটে স্বাস্থ্যবিধি মানছেন না অধিকাংশ লোক। করোনা সংক্রমণ বিস্তার এড়াতে সরকার ঘোষিত লকডাউনে শুরু থেকেই মানুষের উদাসীনতা ছিলো চোখে পড়ার মতো। লকডাউনের প্রথম তিনদিনের তুলনায় চতুর্থ দিনে সিলেটে আরও বেশী গা ছাড়া ভাব মানুষের মধ্যে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য সরকারের নির্দেশনা থাকার পরেও সিলেটের হাট-বাজার রাস্তাঘাট, বাস টার্মিনালে মানুষের উপস্থিতি ছিলো অন্যদিনের চেয়ে বেশী।বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিলেট সিটি করপোরেশনের বাস, গণপরিবহন লেগুনা, সিএনজি অটোরিকশাসহ সিলেট জকিগঞ্জ সড়কে স্বল্প সংখ্যক বাসও চলাচল করতে দেখা গেছে। রমজান মাসকে সামনে রেখে নগরীর কালিঘাট, বন্দরবাজার, জিন্দাবাজারসহ আশপাশ এলাকার শপিং মহল বন্ধ থাকলেও নিত্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। লকডাউনের আওতাভুক্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান এক সাটার খোলে ব্যবসা করতেও দেখা গেছে।এদিকে, সোমবার থেকে শুরু হওয়া লকডাউনের প্রভাব জনজীবনে খুব একটা পড়েনি। তবে লকডাউন নীতিমালা বাস্তবায়নে তিনদিন সিলেটে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সরকারের নির্দেশনার বাহিরে নগরীরে যেসব ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছিলো সেগুলো পুলিশ সর্তক করে বন্ধ করে দেয়। সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও চলাচল করছে স্বল্প সংখ্যক বাস।এছাড়া নগরীর পাইকারি পণ্যের বাজার কালিঘাটে বেচা-কেনা স্বাভাবিক।অপরদিকে, করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ালে তা মেনে নেবেন না সিলেটের ব্যবসায়ীরা। আগামী রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে তারা দোকানপাট খোলার ঘোষণা দিয়েছেন। বুধবার (৭ এপ্রিল) নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে বৈঠক শেষে ব্যবাসয়ী নেতারা এ ঘোষণা দেন। একই সাথে তারা দেশের ব্যবসায়ীদের অবস্থা বিবেচনায় নিয়ে লকডাউন না বাড়ানোর দাবি জানিয়েছেন। লকডাউন পরিস্থিতি নিয়ে বুধবার (৭ এপ্রিল) সকালে হাসান মার্কেটে বৈঠকে বসেন ব্যবসায়ীরা। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে ডাকা সভায় বক্তারা চলমান এক সপ্তাহের লকডাউনের মেয়াদ না বাড়ানোর দাবি জানান।ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে হয়েছে। প্রায়  এক বছরের বেশি সময় তারা ব্যবসায় থেকে বঞ্চিত হন। যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তখন আবারো এক সপ্তাহের লকডাউন দেয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা পথে বসার উপক্রম। করোনা পরিস্থিতিতে তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চান। প্রতিটি বিপণীবিতান ও ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা ক্রেতা-বিক্রেতাদের জন্য নিজ উদ্যোগে স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন। লকডাউনে অন্যান্য খাত চালু রেখে শুধুমাত্র ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা অমানবিক। তাই বৃহস্পতিবার লকডাউন নিয়ে যে সভা হওয়ার কথা, সেই সভায় লকডাউনের সময় বৃদ্ধি না করার আহ্বান জানান তারা।সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। এমনিতেই দেয়ালে আমাদের পিঠ লেগে গেছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ঘোষিত এক সপ্তাহের লকডাউনের পর যদি আর লকডাউন দেয়া হয় তাহলে আমরা তা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখব। এছাড়া আমাদের আর কোনো উপায় দেখছি না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়