editor
প্রকাশিত: 6:25 PM, April 11, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে রাস্তার পাশ থেকে এক মোটরসাইকেল রাইডারের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (৯ এপ্রিল) রাতে ৯৯৯-এ কল পেয়ে সিলেটের মোগলাবাজার থানাধীন গফুরেরবাঁধ এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশ থেকে গোলাম কিবরিয়া রাজু (৩৫) নামের এই মোটরসাইকেল রাইডারের রক্তামাখা দেহ পুলিশ উদ্ধার করে।রাজু সিলেট মহানগরীর উত্তর বালুচর এলাকার আল ইসলাহ ১৮/২ নং বাসার মৃত আকদ্দছ আলীর ছেলে। রাজুকে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। দুর্বৃত্তরা তার মোটরসাইকেলসহ সবকিছু ছিনিয়ে নিয়েছে।রাজুর বড়ভাই গিয়াস আহমদ সিলেটভিউ-কে রোববার (১১ এপ্রিল) বিকেলে জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে মোটর সাইকেলে করে যাত্রী বহনের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি রাজু। পরদিন ৯ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানার গফুরেরবাঁধ এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে একটি যাত্রী ছাউনির ভিতরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এর মাধ্যমে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে রাজুকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।গিয়াস বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উত্তর বালুচর মসজিদের পাশে একটি গ্যারেজে বসে রাজু তার চাচাতো ভাই নাসিরের সঙ্গে গল্প করেন। তারপর তিনি নিজ মোটরসাইকেলটি নিয়ে যাত্রী বহনের উদ্দেশ্যে চলে যান। ওই দিন রাত ১১টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের সদস্যরা কল দিলে ফোনটি বন্ধ পান। এ অবস্থায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।পরদিন পুলিশের মাধ্যমে খবর পেয়ে রাজুর পরিবারের লোকজন ওসমানী হাসপাতালে গিয়ে গোলাম কিবরিয়া রাজুকে শনাক্ত করেন।দুর্বৃত্তরা তার মোটরসাইকেলসহ সবকিছু ছিনিয়ে নিয়েছে এবং রাজুর অবস্থা সংকটাপন্ন বলে জানান গিয়াস আহমদ। এ বিষয়ে তিনি রোববার (১১ এপ্রিল) মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম বলেন, এ বিষয়ে রাজুর বড় ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ৭। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।তিনি জানান, রাজুকে অপহরণ করা হয়েছিলো কি-না, অথবা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়