editor
প্রকাশিত: 7:01 PM, April 11, 2021
জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের সমর্থনে এক কর্মী সভা রোববার (১১ এপ্রিল) বিকেলে জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহ্বায়ক আখতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব বুলবুল আহমদের পরিচালনায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে উপজেলা জাতীয় যুব সংহতি একমত যে সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিকের কোন বিকল্প নেই। বক্তারা বলেন, জাতীয় পার্টির দুর্গখ্যাত সিলেট-৩ আসনে অতীতে জাতীয় পার্টির প্রার্থী ৩ বার বিজয়ী হয়েছিলেন। আমরা সেই ধারা অব্যাহত রাখতে আতিকুর রহমান আতিক-কে দলীয়ভাবে প্রার্থী দেয়ার জন্য পার্টি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানাচ্ছি। বক্তারা আতিকুর রহমান আতিকের সমর্থনে তৃণমূল যুব সংহতির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খান, আইন বিষয়ক সম্পাদক হাসান আহমদ।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম গেদুল, জলিল মিয়া, মালাই আহমদ, সাবেল আহমদ, রফসার আহমদ, সাহেদ আহমদ, শাহিদ মিয়া, সদস্য মামুন আহমদ, মো. মানিক, নাসির আহমদ, সুফন আহমদ, ফজলু মিয়া, শাহেদ আহমদ, তোফায়েল আহমদ, সুজন আহমদ রাজ প্রমুখ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়