editor
প্রকাশিত: 8:36 PM, April 11, 2021
সিলেট-৩ আসন (ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা) আওয়ামী লীগ মননোয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যাচেস্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা স্যার এনাম উল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণসহ ‘গ্রাম হবে শহর’ এ স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। পাশাপাশি এলাকার যুবসমাজের সৃজনশীলতা বিকাশে তথ্যপ্রযুক্তি উন্নয়নে শেখ হাসিনার অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ উন্নয়নে কাজ করছি। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মননোয়ন প্রধান করলে আর আমি নির্বাচিত হলে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ যে ভাবে করছি আগামীতেও করে যাবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সর্বত্র কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। দেশ আজ উন্নয়নের জোয়ারে রয়েছে। তাই আমি আগামী দিনে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার সর্বস্তরের জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চাই। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ইতোমধ্যে ক্ষুধাকে জয় করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণপ্রায়, স্বল্পোন্নত থেকে উন্নীত মধ্যম আয়ের দেশে। তিনি বলেন, নৌকা মননোয়নের ব্যাপারে আমি আশাবাদি। নৌকা প্রতীক পেলে জননেত্রী শেখ হাসিনাকে আমি নৌকার বিজয় উপহার দেব ইনশাআল্লাহ।
তিনি রবিবার দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান সূচির মধ্যে দক্ষিণ সুরমা তেতলী ইউনিয়নের বলদী বানেশ্বরপুরে বিশিষ্ট মুরব্বী আব্দুল মুমিনের সভাপতিত্বে ও নোমান আহমদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পরবর্তীতে পুরান তেতলী এলাকায় আওয়ামী লীগ নেতা আফজল মিয়ার সভাপতিত্বে ও রাবেল আহমদের পরিচালনায় খাদ্য সামগ্রী প্রদান শেষে লালাবাজারের শাহ সিকন্দরপুরে শ্রমিক লীগ নেতা আমসাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সেলিমের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি পুরান তেতলী দিনমোহাম্মদ মামুন শাহ জামে মসজিদের জন্য নগদ ১ লক্ষ টাকা ও লালাবাজারের শাহ সিকন্দপুর ব্রিজের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, আওয়ামী লীগ নেতা প্রফেসর শামীম ইকবাল, তাজ উদ্দিন খান আলম, রুহল আলম চৌধুরী উজ্জ্বল সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়