editor
প্রকাশিত: 9:35 PM, April 12, 2021
মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
আলোচিত সিলেট ৩ আসনে (২৩১- সংসদীয় আসন) নৌকার মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন আ.লীগের ৪ হেভিওয়েট প্রার্থী। যারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে জনপ্রিয়তা অর্জনের জন্য কাজ করে আসছেন দীর্ঘদিন থেকে। যার ফলস্বরূপ প্রত্যাশা নৌকা মার্কায় নির্বাচনে অংশ নেওয়া। তালিকায় রয়েছেন- সাবেক প্রবাসী আওয়ামীলীগ নেতা ও শিক্ষাবিদ স্যার এনামুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ‘র সহধর্মিণী ফারজানা সামাদ চৌধুরী এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু। এছাড়াও নাম শুনা যাচ্ছে আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাছিত টুটুল, সিলেট জজ কোটের পিপি মো. নিজাম উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আ. স. ম মিসবাহ সহ প্রায় এক ডজন প্রার্থীদের নাম। যদিও এ পর্যন্ত মাঠ কাপাচ্ছেন প্রবাসী নেতারা৷ যাদের সঙ্গে তাল মিলিয়ে রয়েছেন হাবিব – মন্টুরা৷ সিলেট ৩ আসনের উপনির্বাচনে অবশ্যই মনোনয়ন প্রত্যাশা করতেই পারে সামাদ চৌধুরী’র পরিবার। এ বিষয়ে অনেক প্রার্থীর অনিশ্চয়তা থাকলেও সবারই মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। যার দরজা এখন থেকেই মুখ খোলে রাখতে চান অনেকেই। এরকম অনেক প্রার্থীর প্রচারণা হয়ত এর আগে কখনোই দেখেনি সিলেট ৩ আসন। সামাদ চৌধুরী’র পরিবার থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ফারজানা সামাদ চৌধুরী’র নাম জানিয়েছেন তৃণমূলের অনেক আওয়ামীলীগ নেতা। প্রত্যেক প্রার্থীই নির্বাচনে অংশ গ্রহণ এবং দলীয় জনপ্রিয়তা অর্জনের জন্য মাঠে সরব রয়েছেন। শেষ পর্যন্ত অপেক্ষা কে হচ্ছেন নৌকার মাঝি।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়