editor

প্রকাশিত: 11:10 PM, April 12, 2021

বরখাস্ত নিয়ে যা বল্লেন কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন

বরখাস্ত নিয়ে যা বল্লেন কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মামুন রশিদকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত নিয়ে ইউনিয়নের নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চেয়ারম্যান মামুন রশিদের অনুসারীরা মনে করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে উদ্দ্যেশ্য মূলক ভাবে সাজানো তদন্ত রিপোর্টের মাধ্যমে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অর্থ বছরের এলজিএসপির ১১টি প্রকল্পের মধ্যে ৪টি স্কিমের কাজে দাপ্তরিক প্রকল্পের চেয়ে বাস্তবে কম কাজ করে সরকারী অর্থ আত্মসাৎ, কাজের স্থলে সাইনবোর্ড না করা সহ দায়িত্বে ও কর্তব্য পালনে অবহেলার কারনে স্থানীয় সরকার ইউনিয়ন (পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদকে স্বাক্ষর সম্বলিত এক পত্রের মাধ্যমে ৩১/০৩/২০২১ ইং তারিখে সাময়িক ভাবে বরখাস্ত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু জাফর রিপন। জানা যায় স্থানীয় ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী এলজিএসপির বিভিন্ন অর্থ বছরের কাজে অনিয়মের অভিযোগ ও অর্থ আত্মসাৎ সহ চেয়ারম্যান মামুন রশিদ বিএনপির রাজনীতির সাথে জাড়িত থেকে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন বেশ কিছু অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কয়েকটি লিখিত অভিযোগ সরকারের বিভিন্ন দপ্তরে দায়ের করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের নির্দেশে ডিএফ, সিলেট আবু হানিফ তালুকদার অভিযোগকারীদের সাথে নিয়ে এলজিএসপির প্রকল্পের কাজের এলাকা কয়েক মাস আগে পরিদর্শন করেন। চেয়ারম্যান মামুন রশিদ সহ ইউনিয়নের অধিকাংশ ওয়ার্ডের ইউপি সদস্যদের অভিযোগ তাদের কোন ধরনের না জানিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করে ডিএফ আবু হানিফ তালুকদার উদ্দেশ্য প্রনোদিত ভাবে গোপনে এলজিএসপির বিভিন্ন অর্থ বছরের কাজে অনিয়ম অর্থ আত্মসাৎ ও প্রকল্পের এলাকায় সাইনবোর্ড না থাকার কারন দেখিয়ে সিলেটের জেলা প্রশাসক বারবরে গত ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এসব জেনে তারা ডিএফ আবু হানিফ ও জেলা প্রশাসকের কাছে এলজিএসপির বিভিন্ন অর্থ বছরের প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন হয়েছে এবং প্রকল্পের কোন অর্থ আত্মসাৎ বা অনিয়ম হয়নি ব্যাংকে সমূহ প্রকল্পের টাকা রয়েছে মর্মে জানানোর পরও কোন প্রতিকার পাননি। জেলা প্রশাসক তদন্ত প্রতিবেদনের আলোকে চেয়ারম্যান মামুন রশিদকে সাময়িক ভাবে বরখাস্ত করার জন্য সুপারিশ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে পাঠান। উক্ত তদন্ত রিপোর্টে উদ্দেশ্য মূলক ভাবে হয়রানীর জন্য করা হয়েছে এমন অভিযোগ এনে চেয়ারম্যান মামুন রশিদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সচিবের বরাবরে লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সরেজমিন তদন্ত করার জন্য গত ৪/২/২০২১ ইং তারিখে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, ডিএফ, সিলেট আবু হানিফ, ইউপি চেয়ারম্যান মামুন রশিদ সহ স্থানীয় কয়েকজন সরকারী কর্মকর্তাকে সাথে নিয়ে অভিযোগে উল্লেখিত এলজিএসপির বিভিন্ন অর্থ বছরের ৪০টি প্রকল্পের মধ্যে ৩৪টি প্রকল্প মাঠ পর্যায়ে গিয়ে তদন্ত করেন। তদন্তকালে সঠিক মতো স্কিম অনুযায়ী হয়েছে মর্মে তার প্রতিবেদনে উল্লেখ করেন। কিন্তু কর্তব্যে অবহেলার কারণে চেয়ারম্যান মামুন রশিদের বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন (পরিষদ) আইন ২০০৯ এর ধারা-৩৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী অসাদাচরনের অভিযোগ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন। এছাড়া গত ১৭/১২/২০২০ ইং তারিখে এলজিএসপির বিভিন্ন অর্থ বছরের স্কিম এলাকার কাজ পরিদর্শন করে কাজ সটিক হয়েছে মর্মে এলজিএসপির-৩ এর উপ-প্রকল্প পরিচালক (ফিল্ড অপারেশন) মোঃ রাহেনুল ইসলাম কাজের টাকা ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী অফিসে সুপারিশ পাঠান। সাময়িক বরখাস্তের ব্যাপারে চেয়ারম্যান মামুন রশিদের সাথে কথা হলে তিনি বলেন একমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার দায়ে প্রতিহিংসা মূলক ভাবে তাকে এলজিএসপির ৩টি প্রকল্পের কাজ কম করে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগে এনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারনে একাধিক সাজানো অভিযোগ এনে সরকারের বিভিন্ন দপ্তরে কিছু লোকজন তার বিরুদ্ধে দরখাস্ত দেন। প্রত্যেকটি অভিযোগ তদন্তকালে তাকে কোন ধরনের না জানিয়ে মনগড়া ভাবে তদন্ত করে ডিএফ সিলেট আবু হানিফ তালুকদার তার বিরুদ্ধে সাজানো প্রতিবেদন রিপোর্ট জেলা প্রশাসক সিলেটের কাছে দিয়েছেন। কিন্তু আবু হানিফ তালুকদারের তদন্ত রিপোর্ট মিথ্যা ছিল যা পরবর্তীতে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এনডিসি মোঃ মশিউর রহমানের তদন্তকালে প্রমানিত হয়েছে। র্দীঘদিন ধরে সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি কেউ বলতে পারবে না কোন কাজের টাকা আমি আত্মসাৎ করেছি। দুঃখজনক হলেও সত্য ব্যাংকে এলজিএসপির বিভিন্ন অর্থ বছরের টাকা এখনো রক্ষিত থাকলেও ৩টি প্রকল্পের কাজ কম করে আমি আত্মসাৎ করেছি এমন মনগড়া অভিযোগ এনে আমাকে বরখাস্ত করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়