editor

প্রকাশিত: 12:04 AM, April 15, 2021

সিলেটে বেড়েছে হাসপাতালমুখী রোগীর চাপ

সিলেটে বেড়েছে হাসপাতালমুখী রোগীর চাপ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে হাসপাতালমুখী রোগীর চাপ বেড়েছে। তাদের বেশির ভাগই যাচ্ছেন শ্বাসকষ্ট নিয়ে। অনেকেরই প্রয়োজন পড়ে আইসিইউ। সিলেটের একমাত্র কোভিড হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। একটু সুস্থ হওয়া রোগীদের ছুটি দিয়ে অন্য রোগীদের ভর্তি করতে হচ্ছে। আইসিইউ’র জন্য অপেক্ষায় রয়েছেন রোগীরা। হাসপাতালের আরএমও ডা. সুশান্ত মহাপাত্র জানিয়েছেন- প্রতিদিন তার হাসপাতালে নতুন করে ১৫ জন রোগী আসছে। যেসব রোগী আসছে তারা শ্বাসকষ্টসহ জটিল অবস্থায় আসছেন।
এ কারণে অনেকেরই প্রয়োজন হয় আইসিইউ’র। অক্সিজেন কমবেশি সবারই প্রয়োজন পড়ছে। তিনি বলেন, যেসব রোগী বাসায় আইসোলেশনে থাকছেন তাদের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষ করে হাসপাতালমুখী রোগীর চাপ কমাতে এমন উদ্যোগ নেয়া হচ্ছে। শামসুদ্দিন হাসপাতালে গত এক সপ্তাহে ১শ’র উপরে রোগী ভর্তি হয়েছে। অনেকেই কোভিড আক্রান্ত আবার অনেকেই উপসর্গ নিয়েও আসছেন। চিকিৎসকরা জানিয়েছেন- যেসব রোগী সুস্থ হচ্ছেন তাদের ছুটি দিয়ে অন্য রোগীদের ভর্তি করা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে এই অবস্থা চলছে। ১৬টি আইসিইউতে সার্বক্ষণিক রোগীরা রয়েছে বলে জানান তারা। এদিকে, সিলেটের বেসরকারি হাসপাতালগুলোতেও করোনা পজেটিভ হওয়া রোগীর চাপ বেড়েছে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪৮, হবিগঞ্জে ১০, মৌলভীবাজারে ৫ জন। পরিসংখ্যান দেখে সিলেট জেলায় অন্তত ১০০ জন করোনা রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অর্ধেক রোগীর জন্য লাগছে আইসিইউ সাপোর্ট। বেসরকাার হাসপাতালগুলোতেও প্রতিদিনই রোগী বাড়ছে। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে- গত বছর করোনা শুরু হওয়ার পর অনেক হাসপাতাল সাপোর্টের অভাবে করোনা চিকিৎসা দিতে পারেনি। কিন্তু এবার প্রায় সব হাসপাতালেই করোনা রোগীদের ভর্তি করা হচ্ছে। দেয়া হচ্ছে চিকিৎসাও। সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিড মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালেও করোনা ইউনিট চালু করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- ‘সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা রোগীর চিকিৎসা সেবা শুরু হয়েছে অনেক আগেই। নতুন করে ওয়ার্ড করা হবে। পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রস্তুত আছি। বিশেষ করে করোনা রোগীদের বিচ্ছিন্ন করতে অক্সিজেন সংযোজনসহ আইসোলেশন ওয়ার্ড স্থাপনের চিন্তাভাবনা রয়েছে। বর্তমানে করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে সিলেট। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট এর প্রতিবেদনে জানা গেছে- গতকালও সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩৯ জন করোনা শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১০৫, সুনামগঞ্জের ১০ ও হবিগঞ্জের ২৪ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয়েছে দুই জনের। সিলেটের দু’টি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা মোছা. মেহবাজিন দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এবং নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা আঙ্গুরা বেগম সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গতকাল স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫৭ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৭৭ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ১৭৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০৫ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়