admin

প্রকাশিত: 12:49 AM, April 21, 2021

কঠোর লকডাউনে সক্রিয় সিলেটের মাদক সিন্ডিকেট

কঠোর লকডাউনে সক্রিয় সিলেটের মাদক সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক
লকডাউনে চলাচলে কড়াকড়ি। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। কিন্তু লকডাউনে সক্রিয় সিলেটের ইয়াবা সিন্ডিকেট। লকডাউনে মহিলা ব্যবহারের মাধ্যমে তারা ইয়াবার চালান আনা-নেয়া করছে। তবে চোখ এড়াচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। লকডাউনে বাইরের সিন্ডিকেট যেমন ধরা পড়ছে তেমনি ঘরের ভেতরে ঘাপটি মেরে থাকা মাদক সিন্ডিকেটও আসছে আইনের আওতায়। ইয়াবা বিক্রেতা সীমা বেগম। মাদক জগতে তাকে চিনেন অনেকেই।
ইয়াবার চালান বহন এবং বিক্রি করা হচ্ছে তার কাজ। ইয়াবা বিক্রেতা সীমা বেগমকে লকডাউনের সময়ই শহরতলীর খাদিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছে ৯৮০ পিস ইয়াবা পাওয়া গেছে। র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সীমাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। সীমা কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের রঙ্গু মিয়ার ছেলে। বর্তমানে সে গোলাপগঞ্জ থানাধীন চকরিয়া এলাকার আব্দুর নূর মিয়ার কলোনিতে বসবাস করছে। ইয়াবা বহন ও বিক্রি করাই হচ্ছে তার পেশা। শাহপরাণ থানা পুলিশ গ্রেপ্তারকৃত সীমাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এদিকে লকডাউনে মাদকসেবীদের কাছে সবচেয়ে বেশি চাহিদা বেড়েছে ইয়াবা ও ফেনসিডিলের। লকডাউনের দোহাই দিয়ে মাদক বিক্রেতারাও দাম বৃদ্ধি করেছে ইয়াবা ও ফেনসিডিলের। অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেও মাদক পাচ্ছে সিলেটের মাদকসেবীরা। সিলেটে গত দু’দিন পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন বনকলাপাড়া ও বড়বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ ইয়াবাসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ইয়াবাসেবক নাবিল রাজা চৌধুরী রয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নাবিল ও তার সহযোগীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসায়ী কয়েকজনের নাম জানিয়েছে। তবে যারা তাদের কাছে ইয়াবা দিতে যায় তারা মূলত খুচরা ব্যবসায়ী। হাত বদল করে কিছুটা মুনাফা পায় তারা। আর অনেকেই খুশি হয়ে কিছু বকশিশ দিলে তাদের বাড়তি লাভ হয়। চলমান লকডাউনের কারণে মাদকসেবীরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে বাসাবাড়ি। কেউ যাতে কোনো সন্দেহ না করে সেজন্য তারা এই পন্থা অবলম্বন করছে। নগরীর আম্বরখানা বড়বাজারের একটি বাসায় ইয়াবা সেবন চলছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বড়বাজারের ৯৪ নম্বর বাসায় অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। এ সময় বাসা থেকে ২১ পিস ইয়াবাসহ শেখ মোনায়েম আহমেদ মুনেম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোনায়েম ওই বাসার মৃত শেখ আমির আলীর ছেলে। এ ঘটনায় মাদক আইনে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে সোমবার রাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানিয়েছেন, সিলেট মহানগরী এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের নজরদারি করা হচ্ছে। এ জন্য সিলেটে প্রতিদিন থানা, ফাঁড়ি পুলিশের পাশাপাশি কয়েকটি স্পেশ্যাল টিমও কাজ করছে। এদিকে সিলেটের চিহ্নিত মাদক আস্তানাগুলোতে র‌্যাবের নজরদারি চলছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সিলেটে বিশেষ করে ইয়াবার পাইকারি বিক্রেতারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। নগরীর কাস্টঘর থেকে গত দুই মাসে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের নজরদারি ও গ্রেপ্তার অভিযান সমানভাবে চলমান আছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়