admin
প্রকাশিত: 1:00 AM, April 21, 2021
নিজস্ব প্রতিবেদক
আবারো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া সহকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। সাহস যুগিয়েছে অসহায় পরিবারকে। রমজান মাসে নিজেদের বেতন থেকে দুই লাখ টাকা তুলে দিয়েছে কোভিডে মারা যাওয়া সহকারী নার্স মো. নূরুল ইসলামের স্ত্রী-সন্তানের হাতে। যে কোন সংকটে পরিবারটি পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন বিএনএ’র নেতারা।
মঙ্গলবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে সহযোগিতার এই অর্থ তুলে দেয়া হয় মো. নূরুল ইসলামের স্ত্রী মনিরা ইসলাম ও মেয়ে প্রিয়ন্তী ইসলামের হাতে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহবুবুল আলম, সেবা তত্ত্বাবধায়ক রেনোয়ারা আক্তার, উপ সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সহ সভাপতি খাদিজা বেগম, জুবেদা খানম, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সমাজসেবা সম্পাদক মো. আবদুল খালিক, কার্যনির্বাহী সদস্য সুমন চন্দ্র দেব, উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম, মো. জসিম উদ্দিন সরকার, বিএনএ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ খান।
গত ২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সহকারী নার্স মো. নূরুল ইসলাম। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানার চিনাডুলি গ্রামে। অসুস্থ হওয়ার পর চিকিৎসা থেকে শুরু করে মৃত্যুর পর লাশ গ্রামের বাড়ি পাঠানো পর্যন্ত বিএনএ ওসমানী শাখার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
এর আগে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিন কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার পরিবারের পাশেও দাঁড়ায় বিএনএ ওসমানী শাখা। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত অসুস্থ সহকর্মীদের চিকিৎসায় বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মানবিক এই টিমটি।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়