admin
প্রকাশিত: 2:10 AM, April 24, 2021

করোনা : সিলেটে ১২ জনের সুস্থ দিনে মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ১২৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৩ জনের। নিহতদের দু’জন সিলেটের এবং একজন সুনামগঞ্জের বাসিন্দা।
নতুন করে আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন, সিলেট জেলার বাসিন্দা ৯০ জন, সুনামগঞ্জ ৪, হবিগঞ্জ ১ ও মৌলভীবাজারের ৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৯৬ জন।
এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগের চার জেলায় আক্রান্ত সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৩২২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, নতুন করে আক্রান্ত ১২৪ জন নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে মোট ২০ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১২৯ জন।
বিভাগের মধ্যে, সিলেট জেলায় ১২ হাজার ৮২১ জন আক্রান্ত হয়ে মারা যান ২৫১ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৯৮ জন এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন ২৭৪ জন। সুনামগঞ্জে ২ হাজার ৭০২ জন আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ এপ্রিল) নতুন করে এক জনের মৃত্যুসহ ২৭ জন মারা যান এবং সুস্থ হন ২ হাজার ৫৮৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন। হবিগঞ্জে ২ হাজার ২৮৫ জন আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। পক্ষান্তরে সুস্থ হন এক হাজার ৭৭০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩ জন। এছাড়া মৌলভীবাজারে দুই হাজার ২৬৪ জন আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০০ শয্যার হাসপাতালটিতে শুক্রবার দুপুর পর্যন্ত ৯০ জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে ৫১ জনের করোনা পজিটিভ এবং ৩৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এদিন (শুক্রবার) সকালে করোনা আক্রান্ত সুনামগঞ্জের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন। হাসপাতালে কোনো আইসিইউ শয্যা খালি নেই বলেও জানান তিনি।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়