editor
প্রকাশিত: 10:09 PM, April 25, 2021
নিজস্ব প্রতিবেদক
১১ দিন পর খুললো সিলেটের দোকানপাট। স্বাস্থ্যবিধি মেনে সিলেটের বিপণিবিতান, শপিংমল, মার্কেটসহ কাপড়ের দোকানগুলো খুললেও ক্রেতা নেই। তবে, রাস্তায় জনস্রোত ঠিকই বেড়েই চলেছে। যান বাহনের চাপ বাড়ছে সড়কে। রোববার (২৫ এপ্রিল) সকাল থেকে সিলেটের বিভিন্ন শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও রাস্তা সংলগ্ন দোকান পাট খুলেছেন ব্যবসায়ীরা। ১১ দিন বন্ধ থাকার পর মার্কেট খুললেও নেই কোনো ভিড়। তবে, জনসাধারণের চলাচল আগের তুলনায় বেড়েছে। যানবাহনের স্বাভাবিক চলাচলে সড়কে সৃষ্টি হয়েছে যানজট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাতেগুণা ক্রেতাদের দেখা মিলেছে মার্কেটে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকায় দোকানপাটে জমেছে ময়লা। প্রথমদিনে দোকানপাটে বিক্রির চেয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছিলেন মালিক কর্মচারীরা। দোকানিরা বলেছেন, এবার বৈশাখী উৎসবের বাজারেও দোকান বন্ধ ছিলো। রমজানের ১১ দিন গত হয়েছে। এরপরও ঈদ মৌসুমে ব্যবসার আশা জাগিয়ে রেখেছেন।
এদিকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বড় শপিংমলগুলোতে সচেতনতায় কড়াকড়ি থাকলেও মার্কেটগুলোতে উদাসীনতা দেখো গেছে।
এ বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সরকারের দেওয়া শর্তে দোকানপাট খোলা হয়েছে। শপিংমল, বিপণিবিতান ও মার্কেট এমনকি দোকানপাটের ব্যবসায়ীরা সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে পারবে। এ কারণে সব মার্কেটের সমিতিকে আমরা নোটিশ করেছি। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, আগামী ২/৩ দিনের মধ্যে একটি টিম গঠন করে পরিদর্শনে বের হবো।
করোনা সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষায় গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষনা দেয় সরকার। এ কারণে অফিস-আদালত, গণপরিবহন, শপিংমলমল, বিপণিবিতান, মার্কেটসহ দোকানপাট বন্ধ ছিলো। ঈদকে সামনে রেখে মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেনাকাটার জন্য মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত শুক্রবার (২৩ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপন রোববার কার্যকর করা হয়।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়